সৌমিত্র চট্টোপাধ্যায়
বিনোদন

সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকী আজ

বিনোদন ডেস্ক: বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। প্রয়াণ দিবসে পরিবারের সদস্যরা ছাড়াও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা আর দুই বাংলার অসংখ্য ভক্ত শ্রদ্ধাভরে স্মরণ করছেন এই গুনীজনকে।

বিশেষ এ মুহূর্তেই পুনর্নির্মাণ শুরু হলো এ অভিনেতার বিখ্যাত ছবি ‘টিকটিকি’র।

মূলত এটি অবলম্বনে নিজের প্রথম ওয়েব সিরিজের শুরু করলেন পশ্চিমবঙ্গের পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। সিরিজটির নামও রাখা হয়েছে ‘টিকটিকি’। ধ্রুব সম্প্রতি দেব অভিনীত ‘গোলন্দাজ’ ছবির জন্য প্রশংসিত হয়েছেন।

১৯৫৯ সালে সত্যজিৎ রায়ের হাত ধরে ‘অপুর সংসার’-এ প্রবেশের পর একটানা অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেন সৌমিত্র। তার অভিনীত অন্যতম ছবিগুলো হলো ‘দেবী’, ‘তিন কন্যা’, ‘চারুলতা’, ‘অরণ্যের দিনরাত্রি’, ‘অশনিসংকেত’, ‘ঝিন্দের বন্দী’, ‘অপরিচিত’, ‘তিন ভুবনের পাড়ে’, ‘আতঙ্ক’, ‘পারমিতার একদিন’, ‘বেলা শেষে’, ‘ময়ূরাক্ষী’ প্রভৃতি।

চলচ্চিত্রের পাশাপাশি অনেক নাটকেও অভিনয় করেছেন; লিখেছেন গান ও নাটক। ছিলেন অসামান্য আবৃত্তিকার।

উল্লেখ্য, গত বছর করোনায় আক্রান্ত হয়ে ১৫ নভেম্বর শেষনিশ্বাস ত্যাগ করেন উপমহাদেশের প্রখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা