বিনোদন

অভিনয়ে ফিরছেন মাহফুজ আহমেদ

বিনোদন ডেস্ক: নব্বইয়ের দশকের এক জনপ্রিয় অভিনেতা ছিলেন মাহফুজ আহমেদ। তাকে শুধু নাটকেই নয়, ছোট পর্দার সিনেমাতেও দেখা যেতো। দীর্ঘদিন দীর্ঘদিন ধরেই তার পর্দা বিরতি। তবে জানা যায় জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরীর ওয়েব ফিল্ম ‘অন্তরালে’ দিয়ে আবারও ক্যামেরার সামনে আসছেন তিনি।

এ তথ্য নিশ্চিত করেছেন পরিচালক চয়নিকা চৌধুরী।

জানা গেছে, সিনেমাটির অন্যতম একটি চরিত্রে অভিনয় করবেন তারিক আনাম খান। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রযোজিত এ ওয়েব ফিল্মের মাধ্যমে প্রথমবার পর্দা ভাগ করবেন মাহফুজ ও পরীমণি।

পরিচালক গণমাধ্যমে বলেন, ‘এটা আনন্দের যে মাহফুজ আহমেদের সঙ্গে কাজ হতে যাচ্ছি। তার সঙ্গে প্রায় ৮০টির মতো নাটক করেছি। আবারও একটি কাজ হবে। এবার নতুন ধারার কাজ। ওয়েব ফিল্ম। আরও আনন্দের বিষয় হলো আমার পরিচালনা দিয়ে অনেকদিন পর সে কাজে ফিরছে। আশা করছি সবাই তার অভিনয় উপভোগ করবেন।’

তিনি আরও জানান, মাহফুজ আহমেদের সঙ্গে কাজের ব্যাপারে আনুষ্ঠানিক চুক্তি হয়েছে। মাহফুজ এখানে ‘মনা’ চরিত্রে অভিনয় করবেন।

মাহফুজ আহমেদ বলেন, ‘অভিনয়টাই তো আমার নেশা ও ভালো লাগার জায়গা। নানা কারণে কাজ করা হচ্ছিলো না। প্রায় তিন বছরের বিরতি। আবারও ফিরতে পেরে ভালো লাগছে। আশা করছি উপভোগ্য হবে এই কাজটা।’

এর আগে সর্বশেষ ২০১৮ সালের একটি টিভি নাটকে অভিনয় করেন মাহফুজ আহমেদ।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

কালের সাক্ষী: পাঙ্গা রাজবংশের জীর্ণশীর্ণ প্রাসাদ

অযত্নে-অবহেলায় আমাদের দেশের অনেক ঐতিহ্যই নষ্ট হয়ে...

মুন্সীগঞ্জে চাঁদাবাজি-হয়রানি বন্ধসহ ৩ দফা দাবি বাল্কহেড মালিক সমিতির

নৌপথে বাল্কহেড মালিকদের ব্যবসায়িক সমস্যা সমাধান, চ...

কেরানীগঞ্জে একদিনে রেকর্ড ১১ বাসায় চুরি

ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জে সংঘবদ্ধ এক চোরচক্রে...

রাজধানীতে নিষিদ্ধ আ. লীগের ১০৭ সদস্য গ্রেপ্তার

নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমাতে রাজধানীতে ব্লক...

দেশের সকল বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, নিরাপত্তা বৃদ্ধির নির্দেশ

দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস...

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষিপ্ত হবে

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎ...

গোপালগঞ্জে থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন...

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ২০টিতে ছুটি 

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা