ভিকি কৌশল-ক্যাটরিনা কাইফ
বিনোদন

পুরোনো দুর্গে ভিকি-ক্যাটের বিয়ের আয়োজন

বিনোদন ডেস্ক: ডিসেম্বরেই গাঁটছড়া বাঁধতে চলেছেন ভিকি কৌশল-ক্যাটরিনা কাইফ। ইতোমধ্যে প্রস্তুতিও শুরু হয়ে গেছে। বিয়ের স্থান রাজস্থানের ৭০০ বছরের পুরনো দুর্গ, যা এখন বিলাসবহুল হোটেল।

সূত্র বলছে, পরিচালক-প্রযোজক কবীর খানের বাড়িতে রোকা অনুষ্ঠান সেরে ফেলেছেন দুই তারকা। এবার রাজস্থানে সারবেন ডেস্টিনেশন ওয়েডিং। মঙ্গলবার নাকি ১০ জনের একটি দল রাজস্থানে গিয়ে পৌঁছেছে। তাদের হাত ধরেই ভিকি-ক্যাটরিনার বিয়ের জন্য সেজে উঠবে সিক্স সেন্সেস ফোর্ট হোটেল।

অতিথি তালিকায় করণ জোহর, আলি আব্বাস জফর, কবীর খান, মিনি মাথুর, রোহিত শেট্টি, সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আদভানি, বরুণ দেওয়ান, নাতাশা দালালের নাম থাকতে পারে বলে জানা গেছে। এ তালিকায় সালমান খান থাকবেন কি না, তা এখনও জানা যায়নি।

বি-টাউনে জোর গুঞ্জন ভিকি ও ক্যাটরিনার বিয়ের জন্য ডিসেম্বরের ৭ থেকে ১২ তারিখ পর্যন্ত হোটেল বুক করা হয়েছে। বাড়ানো হয়েছে দুর্গের নিরাপত্তা। বিয়েতে নিমন্ত্রিত ভিকি ও ক্যাটরিনার পরিবার, বন্ধু, আত্মীয়দের পাশাপাশি হাই-প্রোফাইল বলি-তারকারা ।

চতুর্দশ শতকে তৈরি হয়েছিল দুর্গটি। এখন বিলাসবহুল হোটেলে রূপান্তরিত হলেও দুর্গের আভিজাত্য এতটুকু কমেনি। সেই হোটেলের নাম সিক্স সেন্সেস ফোর্ট হোটেল, অবস্থান রাজস্থানের সাওয়াই মাধোপুর জেলায়। শোনা যায়, দুর্গের ভেতরে দুটি প্রাসাদ ও দুটি মন্দির রয়েছে। এক দিনের জন্য ভাড়া নিতে সত্তর থেকে আশি হাজার রুপি দিতেই হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনে হুমকির মুখে উন্নয়ন প্রকল্প

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্...

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর...

পদ্মা সেতু : এক্সপ্রেসওয়েতে এ যাবৎ ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা