বিনোদন

ক্যাটরিনার বিয়ের দাওয়াত পাননি দুই প্রাক্তন

বিনোদন ডেস্ক: বলিউড সেনসেশন ক্যাটরিনা কাইফের জুনিয়র বহু অভিনেত্রী ইতিমধ্যে বিয়ে সেরে ফেলেছেন। অনেকে মাও হয়ে গেছেন।

সালমান খানের সঙ্গে বিচ্ছেদের পর রণবীরের সঙ্গে চুটিয়ে প্রেম করেন ক্যাটরিনা। এ সম্পর্কও টিকেনি। দুজনের বিচ্ছেদের পর কিছু দিন একাকিত্বে ছিলেন। এর পর সালমান খানের সঙ্গে বন্ধুত্ব হয়। সেই সম্পর্কের গভীরতা নিয়ে যদিও এখনও প্রশ্ন থেকে যাচ্ছে। কারণ যদিও দুজন আগের সম্পর্কেই ফিরে যান, তবে কেন বিয়ে করছেন না- এমন প্রশ্ন বলিপাড়ায় ঘুরপাক খাচ্ছে।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে হুট করেই আবার আলোচনা। ডিসেম্বরে বিয়ে করছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। গুঞ্জন কি তবে বাস্তব হচ্ছে? সত্যিই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলিউড তারকা ভিকি ও ক্যাটরিনা?

ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে, ডিসেম্বরের ৭ থেকে ১২ তারিখ পর্যন্ত ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান চলবে। যদিও এখন পর্যন্ত এ বিষয়ে মুখ খোলেননি ভিকি বা ক্যাটরিনা কেউই।

তবে মুখ না খুললেও এরইমধ্যে শুরু হয়ে গিয়েছে তাদের বিয়ের তোড়জোড়। রাজস্থানে পৌঁছে গেছে বিয়ের লোকজন। সেখানেই এক বিলাসবহুল হোটেলে বিয়ের অনুষ্ঠান হবে দুই তারকার।

‘ভিক্যাট’-এর এই বিশেষ দিনের সাক্ষী থাকবেন বেশ কয়েকজন বলিউড তারকারা। স্বভাবতই আলোচনা চলছে, কারা কারা থাকছেন আমন্ত্রিতদের তালিকায়?

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ভিকি-ক্যাটরিনার বিয়ের অতিথির তালিকায় রয়েছেন করণ জোহর, আলি আব্বাস জাফর, কবীর খান, মিনি মাথুর, রোহিত শেঠি, সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আদবানি এবং বরুণ ধাওয়ানের মতো তারকারা।

তবে তালিকায় পাওয়া যায়নি ক্যাটরিনার দুই প্রাক্তন প্রেমিক সালমান খান ও রণবীর কাপুরের নাম।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

২০টি আধুনিক কোচ পাঠাতে প্রস্তুত ভারত

বাংলাদেশের রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও শক্তিশালী করতে বড় ধরনের উদ্যো...

মাদারীপুরে ১১৬৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ১ 

মাদারীপুরের শিবচর উপজেলায় অভিযান চালিয়ে বাড়ির উঠানের কোণায় মাটির নিচে লুকানো...

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ়প্রত্যয়ী প্রধানমন্ত্রী 

জাতীয় অগ্রাধিকার বিবেচনায় ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নে সরকারে...

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯৪ 

ঢাকার বিভিন্ন এলাকায় থেকে বিশেষ অভিযান চালিয়ে ৯৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহ...

পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার (৩০ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা