নোরা ফাতেহি
বিনোদন

বেলি ড্যান্সে নেট দুনিয়ায় ঝড় তুলেছেন নোরা (ভিডিও)

বিনোদন ডেস্ক: নোরা ফাতেহিকে বলিউডের ড্যান্সিং ডিভা বলা হয়। দর্শকদের তিনি নাচে মুগ্ধ করেছেন। উপহার দিয়েছেন ‘ও সাকি’, ‘এক তো কম জিন্দেগানি’, ‘দিলবার’র মতো একাধিক হিট আইটেম সং। টিকটকসহ সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হয়েছে তার নাচের মুদ্রাগুলো।

সদ্য মুক্তি পেলো তার নতুন গান ভিডিও। এবার তিনি হাজির হলে ‘দিলরুবা’ রূপে। ‘সত্যমেব জয়তে টু’ সিনেমার ‘কুসু কুসু’ শিরোনামের গানের ভিডিওতে তাকে দেখা গিয়েছে নতুনরূপে। ইতিমধ্যেই প্রায় ২ কোটি মানুষ দেখে ফেলেছেন ভিডিওটি। পাশাপাশি নোরা ফাতেহির ডান্স পারফরম্যান্সেরও প্রশংসা করে কমেন্টে ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।

বলিউড অভিনেতা জন আব্রাহামের একাধিক ছবিতে আইটেম নম্বরে দেখা গেছে নোরা ফাতেহিকে। ‘সত্যমেব জয়তে’ ছবিতে ‘দিলবার’, ‘বাদলা হাউজ’ ছবিতে ‘ও সাকি’, ‘রকি হ্যান্ডসাম’ ছবিতে ‘রক দ্য পার্টি’ গানগুলোতে পারফর্ম করেছেন অভিনেত্রী। এবার আসছে নতুন আরও এক গানে।

পাশাপাশি পরিচালক মিলাপ জাভেরির সঙ্গেও তৃতীয়বারের মতো কাজ করলেন নোরা। এর আগে তার পরিচালিত ছবিতে কখনও ‘এক তো কম জিন্দেগানি’, কখনও ‘দিলবার’ গানে দর্শকদের মাতাতে দেখা গিয়েছে নোরা ফাতেহিকে।

প্রসঙ্গত, ‘সত্যমেব জয়তে টু’ মুক্তি পাবে আগামী ২৫ নভেম্বর।

‘বিগ বস’ রিয়েলিটি শোয়ের মাধ্যমে ভারতীয় শোবিজ অঙ্গনে পা রাখেন নোরা। তেলেগু ভাষার ‘টেম্পার’, ‘বাহুবলি: দ্য বিগিনিং’, ‘কিক টু’, বলিউডের ‘সত্যমেভ জয়তে’, ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’ সিনেমার গানে নেচে বিশেষ পরিচিত লাভ করেন তিনি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

সাভারে গো প্রজনন কেন্দ্রে হামলা, গ্রেপ্তার ১; বাদীকে হুমকি

সাভার কেন্দ্রীয় গো প্রজনন কেন্দ্রের আবাসিক এলাকায় মাছ ধরাকে কেন্দ...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা