কঙ্গনা রানাউত
বিনোদন

ভারত স্বাধীন হয়েছে ২০১৪ সালে

বিনোদন ডেস্ক: সদ্য পদ্মশ্রী জয়ী কঙ্গনা রানাউত মন্তব্য করেছেন, ১৯৪৭-এ দেশ আদতে স্বাধীনতা পায়নি। ভিক্ষা পেয়েছিল। আসল স্বাধীনতা পেল ২০১৪ সালে।

সম্প্রতি ‘Times’-এর একটি সামিটে যোগদান করে এমনই মন্তব্য করলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী কঙ্গনা। অভিনেত্রীর এই মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়া এরইমধ্যে শোরগোলে সরব।

অভিনেত্রীর এই মন্তব্যের পরই করতালি ঝড় ওঠে অনুষ্ঠানে। অভিনেত্রী মূলত ২০১৪ সালে স্বাধীনতা বলতে প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীর নির্বাচন এবং তার সরকার গঠনের কথাই বলেছেন বলে মনে করছেন অনেকে।

এই মন্তব্য নিয়ে নেটিজেনদের তোপের মুখেও পড়েছেন অভিনেত্রী। ‘চাটুকার’ তকমাও পেয়েছেন।

এক নেটিজেন অভিনেত্রীকে বক্তব্যের ভিডিও পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘কাঠের ঘোড়ায় চড়ে প্লাস্টিকের তলোয়ার নিয়ে বীরাঙ্গনা হওয়া সরকারি চাটুকার স্বাধীনতার সেনাদের অপমান করছে। হাজারও বলিদানের পরিণামকে ভিক্ষা নাম দিচ্ছে।’

আবার কঙ্গনার মন্তব্যের পর করতালির ঝড় ওঠা প্রসঙ্গে একজন লিখেছেন, ‘উনি (কঙ্গনা) যাতে আর কিছু না বলতে পারেন, সেজন্য তাকে থামাতেই লোকে করতালি দেয়।’

অনেকের মন্তব্য, ‘কেবল পুরস্কার পাওয়ার জন্যই এই সমস্ত বলছেন কঙ্গনা।’

বিতর্কিত মন্তব্য করতে জুড়ি নেই কঙ্গনার। প্রায় সব বিষয়েই দেখা যায় তিনি স্রোতের বিপরীতে থাকতে গিয়ে বেফাঁস মন্তব্য করে বসেন। যা তাকে সমালোচিত করে এবং সমাজেও নেতিবাচক প্রভাব পড়ে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা