বিনোদন

বিয়ের গুঞ্জন, কঙ্গনা রানাউত বললেন সিনেমার সাজ

বিনোদন ডেস্ক

বলিউড অভিনেত্রী ও রাজনীতিবিদ কঙ্গনা রানাউত সম্প্রতি নিজের বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই এই আলোচনা শুরু হয়।

বলিউড হাঙ্গামার প্রতিবেদনে বলা হয়, ভিডিওতে কঙ্গনাকে গোলাপি রঙের সালোয়ার-কামিজে দেখা যায়। তার গলায় ছিল মঙ্গলসূত্র, কপালে টিপ ও হাতে সবুজ চুড়ি। সাধারণত হিন্দু বিবাহিত নারীরা এমন সাজ পরেন। তাই অনেকেই ধারণা করেন, কঙ্গনা হয়তো গোপনে বিয়ে করেছেন।

অবশেষে ২২ মে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে বিষয়টি নিয়ে কথা বলেন কঙ্গনা। তিনি জানান, এটি আসলে তার নতুন একটি সিনেমার চরিত্রের সাজ ছিল। অর্থাৎ তিনি কোনো গোপন বিয়ে করেননি।

মজার ছলে কঙ্গনা লিখেন, ‘আমি প্রতিদিন শহরের বিভিন্ন জায়গায় শুটিং করছি। কেউ একজন চরিত্রের মেকআপে থাকা অবস্থায় আমার একটি ছবি তুলে ফেলেছে। তারপর থেকেই অনেক ফোন কল পাচ্ছি। কিন্তু বিবাহিত নারীর সাজ নিয়ে এত হইচই কেন? অভিনেতারা তো নানা ধরনের চরিত্রে অভিনয় করেন। আমি গোপনে বিয়ে করব না, কথা দিচ্ছি!’

তবে তিনি কোন সিনেমার জন্য এই লুক নিয়েছিলেন, সেটি খোলাসা করেননি।

কঙ্গনাকে সর্বশেষ দেখা গেছে ইমারজেন্সি সিনেমায়। এটি তার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ একটি কাজ, কারণ সিনেমাটি তিনি নিজেই পরিচালনা করেছেন।

এদিকে কঙ্গনার নতুন সিনেমা আগামী ১২ জুন মুক্তি পাওয়ার কথা আছে। মনোজ তপাদিয়া পরিচালিত এই সিনেমার গল্প ২০০৮ সালের মুম্বাইয়ে হামলার ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে।

সাননিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কালাম সিন্ডিকেটে জিম্মি গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্স

আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং নারী সহকর্মীদের যৌন হয়রানির গুরুতর অভিযোগসহ...

হেফাজতে মৃত্যু: কারাগার ও বাহিনীর জবাবদিহিতা নিয়ে প্রশ্ন

রাষ্ট্রের হেফাজতে থাকা অবস্থায় একজন নাগরিকের মৃত্যু যেকোনো গণতান্ত্রিক ব্যবস্...

বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান: দেশপ্রেমে দায়িত্ব পালনের তাগিদ

অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মাদক, অস্ত্র ও চোরাচালান এবং মানবপাচার প্রতিরোধে সীমান...

বেনজীরকে ফেরত পাঠাতে তদন্তে নতুন মোড়

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। তাকে...

দুটি ডিমের উপাখ্যান: আমাদের নৈতিক সংকটের প্রতিচ্ছবি

যেকোনো সমাজ বা রাষ্ট্রের জন্য এর চেয়ে হতাশাজনক, ক্ষোভমিশ্রিত এবং নির্মম সত্য...

প্রতিদিন কতটুকু রসুন খাওয়া নিরাপদ?

রসুন দীর্ঘদিন ধরেই রান্নার স্বাদ বাড়াতে ও ঐতিহ্যগত চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছ...

দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও মাঝারি ধর...

রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠী  বর্জনের  আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর 

নরসিংদীর মনোহরদী উপজেলায় এক অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদা...

হরিণের মাংসসহ ব্যবসায়ী আটক

সুন্দরবনের নলিয়ানে অবৈধ হরিণের মাংসসহ একজন মাংস ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গা...

অনুপ্রবেশকালে ৩ মিয়ানমার সদস্য আটক

মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে টেকনাফের নাফ নদী সাঁতরে বাংলাদেশে প্রবেশের সময় দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা