বিনোদন

দেখা মিললো রাজ-শিল্পার

বিনোদন প্রতিবেদক: পর্নোগ্রাফি মামলায় গত ২০ সেপ্টেম্বর অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রাকে জামিন দেন মুম্বাই আদালত। এরপর কেটে গেছে ২ মাস। এর মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে শিল্পা সঙ্গে তার সন্তানদের ছবি সামনে এলেও দেখা যায়নি রাজ কুন্দ্রাকে। নিজেকে অনেকটাই আড়ালেই রেখেছিলেন শিল্পার স্বামী। খবর টাইমস অব ইন্ডিয়ার।

অবশেষে দেখা মিলল রাজের। সঙ্গী অবশ্যই স্ত্রী শিল্পা শেঠি। ইনস্টাগ্রামে দেখা যায় এই বলিউডের আলোচিত জুটিকে। সম্প্রতি ভারতের মনোরম লোকেশন হিমাচলে ট্রিপে গিয়েছিলেন শিল্পা। তাদের সেই ট্রিপের ছবিতেই দেখা গেল রাজকে। স্বামী-স্ত্রী দুজনের পোশাকে মিল। কোনো এক মন্দিরের প্রবেশদ্বারে দেখা যায় তাদের।। ছবিতে শিল্পার মুখে প্রশস্ত হাসি।

পর্নকাণ্ডে জড়িয়ে পরার পর নিজেকে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে কার্যত গুটিয়ে নিয়েছেন রাজ। এমনকি টুইটার ও ইনস্টাগ্রামে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট ডিলিট করেছেন তিনি।

পর্নোগ্রাফি মামলায় রাজকে গত ১৯ জুলাই গ্রেফতার করে মুম্বাই পুলিশ। গ্রেফতারের আগে ও পরে তার দপ্তর এবং বাসায় তল্লাশি চালিয়েছিল ক্রাইম ব্রাঞ্চ। শিল্পার শেঠির জবানবন্দিও নিয়েছিল তারা।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আ’লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে কেশবপুরে বিএনপির বিক্ষোভ-সমাবেশ

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্র...

দেশকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে হবে : ঢাকা বিভাগীয় কমিশনার

বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ঢাকা মো. মনিরুজ্জা...

সরকারি জমিতে ডেভেলপারের চুক্তিতে বহুতল ভবনের রুম বিক্রির অভিযোগ

নোয়াখালী জেলা শহরের প্রাণকেন্দ্র মাইজদীতে সরকারি জ...

মোল্লাকান্দিতে আদিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১, শিশুসহ আহত ২০

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নে আধিপত্য বিস্তার ও আসন্ন...

খামারিদের নিয়ে সোনাইমুড়ীতে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন

নোয়াখালীর সোনাইমুড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভ...

এবার ‘বিবাহ বিভ্রাট’-এ সাদিয়া আয়মান!

বিয়ে ঘিরে তৈরি হওয়া পারিবারিক টানাপোড়েন, খুনসুটি আর মজার সব ঘটনা নিয়ে নির্মিত...

মোংলায়  আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

দেশের বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে...

উলিপুরে বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিল ৫০৭ শিক্ষার্থী 

কুড়িগ্রামের উলিপুরে নর্থ সাউথ প্রাইমারি এন্ড হাইস্কুল এডুকেশন অ্যাক্টিভিটিস ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা