শাহরুখ খান
বিনোদন

শুটিংয়ে ফিরছেন শাহরুখ

বিনোদন ডেস্ক: বলিউড বাদশাহ শাহরুখ খানের নতুন সিনেমা ‘পাঠান’ মুক্তি পাবে ২০২২-এর স্বাধীনতা দিবসে। সেই লক্ষ নিয়েই কাজ চলছিল সিনেমাটির। কিন্তু মাদক-কাণ্ডে ছেলে আরিয়ান গ্রেফতার হওয়ার পর শুটিং বন্ধ রাখতে বাধ্য হন শাহরুখ। প্রায় ১ মাস পিছিয়েছে শুটিং।

অবশেষে ছেলে ঘরে ফেরায় স্বস্তিতে আছেন শাহরুখ। ব্যবসায়িক কাজে এরইমধ্যে মনযোগ দিয়েছেন। এবার শোনা যাচ্ছে সিনেমার শুটিংয়েও যোগ দেবেন তিনি।

ভারতীয় গণমাধ্যমে দাবি, কিং খান আগেই জানিয়েছিলেন ১৩ নভেম্বর আরিয়ানের জন্মদিনের পর কাজ শুরু করবেন তিনি। এই কয়েকটা দিন কাটাবেন নিজের পরিবারের সঙ্গে। সেজন্যই নভেম্বরে কাজে ফিরছেন না।

সূত্রের খবর, ছবির কাজ শুরু করার তারিখ নিয়ে কথাবার্তা এগিয়েছে। ‘পাঠান’ ছবির দু’টি গানের দৃশ্যের শুটিং হবে স্পেনের বিভিন্ন এলাকায়। লোকেশন হিসেবে এমন কয়েকটি জায়গা বেছে নেওয়া হয়েছে, যেখানে আগে কোনো বলিউড ছবির শুটিং হয়নি।

‘পাঠান’ ছবির শুটিং করতে আগামী মাসের শুরুর দিকে স্পেনের জন্য উড়াল দেবেন শাহরুখ খান।

যশরাজ ফিল্মস প্রযোজিত ‘পাঠান’-এর পাশাপাশি দক্ষিণী পরিচালক অ্যাটলির একটি হিন্দি ছবির শুটিংয়ের কাজও বন্ধ করেছিলেন শাহরুখ। সেটাও শুরু করবেন ডিসেম্বরে।

‘পাঠান’-এ শাহরুখের সঙ্গে দেখা যাবে দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহামকে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা