বিদ্যা সিনহা সাহা মীম
বিনোদন

আজ রাতে সারপ্রাইজ দেবো

বিনোদন ডেস্ক: ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মীমের জন্মদিন আজ। ১৯৯২ সালের ১০ নভেম্বর রাজশাহী জেলার বাঘা উপজেলায় বিরেন্দ্র নাথ সাহা ও ছবি সাহার ঘরে জন্মগ্রহণ করেন। বাবার চাকরিসূত্রে ভোলা ও কুমিল্লায় ছিলেন বেশ কিছু সময়। তার ছোট বোন আছে, নাম- প্রজ্ঞা সিনহা সাহা মমি।

বিদ্যা সিনহা সাহা মীম তার প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে, পরে তিনি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ-এ ইংরেজি বিভাগে পড়াশোনা করেছেন, যেখানে তিনি ইংরেজি সাহিত্যে ব্যাচেলর অব আর্টস (বিএ) ডিগ্রি অর্জন করেন।

২০০৭ সালে তিনি ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’-এর মুকুট জয় করে শোবিজে পথচলা শুরু করেন। ক্যারিয়ারের শুরুতেই নন্দিত কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ সিনেমায় অভিনয় করে দর্শকের নজর কাড়েন।

এরপর নিয়মিতই কাজ করে যাচ্ছেন তিনি। মডেলিং ও অভিনয়ের ব্যস্ততায় ১৪ বছরের ক্যারিয়ারে পেয়েছেন একবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অনেক স্বীকৃতি ও সাফল্য। দেশের গন্ডি পেরিয়ে মিম কাজ করেছেন ওপার বাংলায় জিৎ, সোহমদের নায়িকা হয়েও।

সবসময়ই তিনি পরিবারের সঙ্গে জন্মদিন পালন করেন। এবারেও আয়োজন থাকছে। তবে দিনটা কাটছে বাইরে। শুটিং করছেন একটি সিনেমার।

তবে এবারের জন্মদিন নিয়ে গণমাধ্যমকে নায়িকা বলেন, সারপ্রাইজ আছে। যা আজ রাতে আমি সবাইকে জানাবো।

এদিকে করোনার জন্য কিছু সিনেমার শুটিং, ডাবিং করতে বাকি ছিলো সেগুলো শেষ করছেন। সম্প্রতি মিম বিদ্যা সিনহা মিম ‘লেট’স গো মার্ট’ নামের একটি নতুন ই-কমার্স সাইটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন। সেখানেও আছে ব্যস্ততা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা