শাহরুখ খান
বিনোদন

অবশেষে মুখ খুলছেন বলিউড বাদশাহ

বিনোদন ডেস্ক: ছেলে আরিয়ান খানকে নিয়ে বেশ কয়েকদিন ধরেই ব্যস্ত শাহরুখ খান। তবে আরিয়ানকে নিয়ে এখনও অবধি একটি কথাও বলেননি শাহরুখ। এমনকি এবছর জন্মদিনে ভক্তদের দেখাও দেননি অভিনেতা। তবে শোনা যাচ্ছে এবার আরিয়ানের বিষয়ে নিস্তব্ধতা ভাঙতে চলেছেন শাহরুখ।

সম্প্রতি গিয়েছিলেন দিল্লিতে। সেখান থেকে মুম্বাই ফিরলেন রোববার। জানা গেছে, এক বিশেষ মিটিংয়ের জন্য দিল্লি গিয়েছিলেন তিনি।

ইতোমধ্যেই আমেরিকা ও ইউকের বেশ কয়েকটি মিডিয়া যোগাযোগ করেছে শাহরুখের সঙ্গে। এছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থা তাঁর সাক্ষাৎকার চেয়েছে বলেই খবর। যদিও আরিয়ানের বিষয়ে এখনও পর্যন্ত একটি কথাও বলেননি শাহরুখ।

এয়ারপোর্টে তিনি ধরাও পড়েন পাপারাজ্জিদের ক্যামেরায়। তবে পাপারাজ্জিদের চোখ এড়াতে এদিন এয়ারপোর্ট থেকে বেরিয়ে গাড়িতে উঠতে গিয়ে ছাতা দিয়ে ঘিরে ফেলা হয় শাহরুখকে। কেন ক্যামেরার সামনে আসতে চাইছেন না কিং খান, সেই নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

কিছুদিন আগেই একটি মাদক পার্টি থেকে আরিয়ান খানকে আটক করে এনসিবি। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয় তাঁকে। ২৬ দিন পর বম্বে হাইকোর্টে জামিনে মুক্তি পায় আরিয়ান। ছেলে জেলে থাকাকালীন নিজের সমস্ত কাজ বন্ধ রাখেন শাহরুখ। এমনকি একদিন ছেলের সঙ্গে দেখা করতে আর্থার রোড জেলেও হাজির হয়েছিলেন কিং খান।

স্বস্তি ফিরেছে বলিউড সুপারস্টার শাহরুখ খানের মনে। স্বস্তিতে আছে বাদশাহর পরিবারও। ছেলে জামিনে মুক্ত হওয়ার পর আবারও কাজে ব্যস্ত হয়ে উঠেছেন শাহরুখ। ব্যবসার দেখাশোনা করছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টানা হারে ডুলির আক্ষেপ

আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদে...

নাহিদ রানার ফেরা নিয়ে শঙ্কা

দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর কদিন বাদেই ২২ গজে বল হাতে ফেরার প্রস্তুতি নিচ্ছ...

অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেপ্তার

রাজধানীর ইসিবিতে নিউগিনি প্রপার্টিজে কন্টেন্ট ক্রি...

ঘুরে দাঁড়ানোর প্রত্যয় হামজার

ফিফা আসিয়ান কাপে কাঙ্ক্ষিত জয় বা ফলাফল পক্ষে না এলেও লাল-সবুজের দলের ভবিষ্য...

পাকিস্তানে বাস থেকে নামিয়ে ফুটবলারদের মারধর, জিনিসপত্র লুট

আগ্নেয়াস্ত্র দেখিয়ে ফুটবলারদের বাসে লুট চালাল একদল...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

ভারত ম্যাচে রাফিনিয়া বাদ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রাজিলের প্রীতি ম্যাচ চলাকালীন মাঠেই ডান ঊরুতে অস্বস্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা