ক্যাটরিনা কাইফ
বিনোদন

আইটেম গানে আগুন ধরালেন ক্যাটরিনা

বিনোদন ডেস্ক: আইটেম গানে আগুন ধরালেন ক্যাটরিনা কাইফ। সূর্যবংশী সিনেমার মাধ্যমে আবারও অনস্ক্রিনে ঝড় তুলেছে অক্ষয়-ক্যাটরিনা জুটি। ‘টিপ টিপ বারসা পানি’ গানে তো নায়িকার থেকে চোখ ফেরানো দায়। লাস্যময়ী ক্যাটরিনা না জানি কত না তরুণের হৃদয়ে ঝড় তুলেছেন। অন্যদিকে নজর কেড়েছেন অক্ষয়-রণবীর-অজয় ট্রায়ো। এখন ১০০ কোটির ক্লাব হাউজে ছবির নাম ঢোকার অপেক্ষা মাত্র।

দিওয়ালি ধামাকা দিয়ে বাজিমাত করলেন রোহিত শেট্টির সূর্যবংশী সিনেমার মাধ্যমে ফ্যানদের গিফট দিলেন বলিউড খিলাড়ি অক্ষয় কুমার। ক্যাটরিনা, অজয় দেবগান ও রণবীর সিং এর এন্ট্রিতে সূর্যবংশী অক্ষয়ের অ্যাকশন তো একেবার হিট।

সিনেমা হলে ছবি দেখতে দর্শকের ঢল। হাউজফুল শহরের হল, হু হু করে বাড়ল বক্স অফিস কালকেশনও। হবে নাই বা কেন, কম অপেক্ষা তো করান নি রোহিত শেট্টি।

চিত্র সমালোচক তরন আদর্শ ছবির কালেকশন জানিয়ে টুইট করেছেন, শুভেচ্ছা জানিয়েছেন গোটা টিমকে। প্রথমদিনের বক্স অফিস কালেকশন ছিল ২৬ কোটি ২৯ লক্ষ টাকা, দ্বিতীয়দিন একটু কমে তা ২৩ কোটি ৮৫ লক্ষ টাকা, রোববার তা সবচেয়ে বেশি ২৪ কোটি ৯৪ লক্ষ টাকা, সবমিলিয়ে মোট ব্যবসা ৭৭ কোটি ৮ লক্ষ টাকা। জমজমাট অ্যাকশন, সংলাপে কমিক টাইমিং এর তুলনা নেই, আর ক্লাইম্যাক্সের ফ্রেম মন ছুঁয়ে যাচ্ছে দর্শকদের।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

‘রামায়ণ’ চলাকালে হলের ভেতর শুধু নিরামিষ খাবারের নির্দেশ!

পৌরাণিক ও ধর্মীয় আবহযুক্ত চলচ্চিত্র প্রদর্শনের সময় সাধারণ দর্শকদের গভীর আবেগ,...

রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক করে পুলিশে সোপর্দ

রাজশাহী কলেজে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই ক...

চিলমারীতে ৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

কুড়িগ্রামের চিলমারীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ প...

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

সৌদি আরবের অনেক ভূখণ্ড দখলে নিয়েছে হুথিরা!

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ও রক্ষণশীল ধারার জনপ্রিয় পডকাস্টার টাকার কার্লসন আন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা