অর্জুন কাপুর ও মালাইকা আরোরা
বিনোদন

মালাইকা আমাকে আনন্দে রাখে

বিনোদন ডেস্ক: এক সাক্ষাৎকারে মালাইকার সঙ্গে সম্পর্কের বিষয়ে মুখ খুলেছিলেন অর্জুন। তিনি বলেন, আমার ব্যক্তিগত জীবন নিয়ে আমি কখনও প্রকাশ্যে খুব একটা কথা বলি না। কারণ আমার মনে হয়, সঙ্গীকে সম্মান করা উচিত। এখানে একটা অতীত রয়েছে। আমি এমন দেখেছি, ব্যক্তি জীবন জনসমক্ষে আসার পর তা আর খুব একটা ভালো থাকেনি।

শিশুদের ওপরও প্রভাব পড়ে। সেজন্য একটা বাউন্ডারি রাখার চেষ্টা করি আমি। মালাইকা যেটাতে স্বাচ্ছন্দবোধ করে সেটা করার চেষ্টা করি। আর আমার কেরিয়ার তো ব্যক্তি সম্পর্কের ওপর নির্ভরশীল নয়। ফলে সময় দিচ্ছি আমরা। স্পেস দিচ্ছি। আর সম্মানের সঙ্গে একটা বাউন্ডারি তৈরি করে রাখার চেষ্টা করি।

জানা যায়, অর্জুনের প্রেমে পড়ার পরই আরবাজ খানের সঙ্গে দীর্ঘ দাম্পত্য থেকে বেরিয়ে আসেন মালাইকা। তাদের টিনএজার ছেলেও রয়েছে। এ সম্পর্ক নিয়ে ঘনিষ্ঠ বৃত্তের বাইরে একেবারেই আলোচনা করতে চান না অর্জুন এবং মালাইকা। তাদের বিয়ের পরিকল্পনা নিয়ে আগেই প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা। তখন অর্জুন স্পষ্ট জানিয়েছিলেন, বিয়ে করলে লুকিয়ে রাখবেন না তিনি।

অর্জুন কাপুর ও মালাইকা আরোরার প্রেমের কথা আর গোপন নেই। বহুদিন হলো বিষয়টি প্রকাশ্যে। তবে আর লুকোচুরি কেন! সদ্য কাকা অনিল কাপুরের দীপাবলি পার্টিতে মালাইকাকে সঙ্গে নিয়েই হাজির হয়েছিলেন অর্জুন। সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে যুগল ছবিও তুলেছেন তারা। সেই দীপাবলি পার্টি থেকেই এবার পছন্দের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে শেয়ার করলেন অর্জুন।

গোলাপি শাড়িতে উজ্জ্বল মালাইকা। পাশে কালো কুর্তায় অর্জুন। দুজনেই হাসছেন। এমনই একটি ছবি শেয়ার করেছেন অর্জুন। ক্যাপশনে লিখেছেন, যখন আমার বোকা বোকা কথা শুনে ও হাসে। ও আমাকে আনন্দে রাখে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

মধ্যরাতে গোবিপ্রবিতে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) প্রধান ফটকের বাইরে...

ফিলিস্তিন সংকটে মুসলিম বিশ্বের নিষ্ক্রিয়তা লজ্জাজনক : আবদুল মালিক আল-হুথি

ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের ‘আল-আকসা তুফান’ অভিযানকে দখলদারি...

বাজার থেকে কেনা ডিম আসল কিনা, বুঝবেন যেভাবে

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ‘নকল’ বা ‘প্লাস্টিকের ডিম&r...

বিকেলে শহীদ আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নির্যাতনে নিহত বাংলাদেশ প...

ইউরোপমুখী নিঃসঙ্গ অভিবাসী শিশুর সংখ্যা বাড়ছে

২০২৫ সালে একা বা অভিভাবকহীন অবস্থায় ইউরোপে পৌঁছানো আশ্রয়প্রার্থী শিশুর সংখ্যা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা