শ্রীলেখা মিত্র
বিনোদন

নতুন সিদ্ধান্ত ‍নিলেন শ্রীলেখা

বিনোদন ডেস্ক: কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র নতুন সিদ্ধান্ত ‍নিলেন। তার নিজস্ব ফ্ল্যাটটি বিক্রি করে দেবেন। কারণ প্রতিবেশীদের সঙ্গে তার ভাবনা-চিন্তা ও জীবনধারার মিল নেই।

সম্প্রতি শ্রীলেখা ফেসবুক লাইভে এসে তার কয়েকজন প্রতিবেশীর আচরণ দেখান। তার ওপর কীভাবে সবাই মিলে চড়াও হয়েছিল, কীভাবে বাক-বিতণ্ডায় জড়িয়েছিল, সেসব দেখিয়েছেন শ্রী। এরপরই অভিনেত্রী ঘোষণা দেন, তিনি তার ফ্ল্যাট বিক্রি করে অন্যত্র চলে যাবেন।

শ্রীলেখা কুকুরদের স্নেহ করেন। করোনাজনিত লকডাউনের সময় থেকে তিনি কুকুরদের খাবার দিয়ে আসছিলেন। এখনো সেটা অব্যাহত রেখেছেন। এটাই মেনে নিচ্ছে না তার প্রতিবেশীরা। আবাসনের নিচে কুকুর জড়ো করা নিয়ে তাদের সঙ্গে একাধিকবার তর্কাতর্কি হয়েছে অভিনেত্রীর। সর্বশেষ গত ৫ নভেম্বর ঝামেলা হয়। লাইভে এসে কাঁদতে কাঁদতে ওই ঘটনার বিবরণ দেন তিনি।

কলকাতার হরিদেবপুর থানায় অভিযোগ করেছেন শ্রীলেখা। পুলিশের কাছে জানিয়েছেন তাকে হেনস্তা করার কথা। অবস্থা বুঝে বাকি ব্যবস্থা নেবেন বলেও জানিয়েছেন অভিনেত্রী।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

প্রবাসীদের পারফরম্যান্স ও ডুলির ট্যাকটিক্যাল বাজি

একচিলতে রোদ্দুর দেখে যেমন ঋতু বদলের হিসাব মেলানো যায় না, তেমনি আন্তর্জাতিক ফু...

এপিএলে অনিশ্চিত পাকিস্তানি ক্রিকেটাররা

রাজনৈতিক উত্তেজনার আঁচ এবার সরাসরি গিয়ে পড়ল ক্রিকেটের পিচে। আফগানিস্তান প্রিম...

এমপি নজরুলের জামিনে আপত্তি নেই: আদালতকে আত্মহত্যাকারী মরিয়মের পরিবার

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বি...

ডি থ্রির কোচ চূড়ান্ত

দেশের ঘরোয়া ক্রিকেটাঙ্গনে নতুন এক রোমাঞ্চকর অধ্যায়ের সূচনা হতে চলেছে। ঘরোয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা