সৈয়দ রুমা
বিনোদন

সাধারণ ঘরের মেয়েরা কি পার্টিতে যায় না? (ভিডিও)

বিনোদন ডেস্ক: বাংলাদেশের শীর্ষস্থানীয় র‌্যাম্প মডেল সৈয়দ রুমা বলেছেন, মডেলদেরকে মানুষ চিনে তাই তাদের সমালোচনা হয়। কিন্তু সাধারণ ঘরের মেয়েরা কি পার্টিতে যায় না, ড্রাগস না নেয় না? তাদের তো সমালোচনা হয় না। তবে ভালো-মন্দ সব নিজের কাছে।

সম্প্রতি সান মিডিয়া প্রযোজিত শো অফ ‘আড্ডা উইথ মনজু’ নামের একটি অনুষ্ঠানে এক বিশেষ সাক্ষাতকারে এসব কথা বলেন তিনি।

জনপ্রিয় র‌্যাম্প মডেল সৈয়দ রুমা বলেন, দশ-বারোটি নাটকে নাটকে অভিনয় করেছি। তবে ‘কাট’ শব্দটি ভাল লাগে না, তাই নাটকে অভিনয় করা হয় না। আর আইটেম সং করেছি, তবে আমার বেসিক হচ্ছে র‌্যাম্প। যে কয়েকদিন বাঁচবো, মিডিয়ার সাথেই থাকবো।

আইটেম সং প্রসঙ্গে সৈয়দ রুমা বলেন, দুই-তিনটি আইটেম গান করার কারণে কেউ যদি আমাকে আইটেম গার্ল বলে, তা ঠিক হবে না। আমি দশ-বারো বছর ধরে র‌্যাম্প মডেলিং করছি। আমি নিজেকে র‌্যাম্প হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মডেলিং করার কারণে আমার মামাবাড়ির লোকেরা আট মাস আমাদের বাসায় আসেনি। কিন্তু এখন তো অনেকেই তাদের বাচ্চাদের ‌‘সৈয়দ রুমা’র মতো বানাতে চায়। এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। এ ছাড়া চালু করেছি ‘আর বাই রুমা’ (www.rbyruma.com) নামের ই-কমার্স ব্যবসা।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

বিনিয়োগ-রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের আরও সহযোগিতা কামনা রাষ্ট্রপতির

বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং রোহিঙ্গাদের নিরাপদ, ম...

হজযাত্রীদের জন্য নতুন ‘অল-ইন-ওয়ান’ প্যাকেজ ঘোষণা সৌদি আরবের

২০২৭ সালের হজ মৌসুমে বিদেশি হজযাত্রীদের জন্য সমন্ব...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

কলেজছাত্র নাঈমকে নৃশংসভাবে হত্যা: মামলায় চারজনের মৃত্যুদণ্ড

মৌলভীবাজারে আলোচিত কলেজছাত্র রেজাউল করিম নাঈম হত্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা