পার্নো মিত্র
বিনোদন

অনুদানের সিনেমায় পার্নো

বিনোদন ডেস্ক: সরকারি অনুদানের সিনেমায় কলকাতার জনপ্রিয় অভিনেত্রী পার্নো মিত্র। বিষয়টি নিয়ে সমালোচনা চলছে। এ প্রসঙ্গে পরিচালক ফজলুল কবীর তুহিন বলেন, সিনেমা হলো শিল্প ও গণমাধ্যমের সবচেয়ে বড় ক্যানভাস। সেখানে যা কিছু পারফেক্ট, তারই চেষ্টা করা উচিত। প্রয়োজন হলে আমি বলিউডেও যেতাম। বা যাওয়া উচিত। সেই পারফেকশনের জায়গা থেকেই পার্নোকে নেয়া। আশা করছি ভালো অভিজ্ঞতা হবে এবং দর্শক উপভোগ্য একটি সিনেমা পাবেন।

বেশ কয়েকদিন ধরেই তার ‘বিলডাকিনী’ সিনেমায় পার্নোর অভিনয়ের কথা শোনা যাচ্ছে। বিষয়টি নিশ্চিত করে পরিচালক আজ সোমবার (৮ নভেম্বর) বলেন, এই সিনেমার গল্প ভাবার সময় থেকেই পার্নো মিত্রকে নিতে চেয়েছিলাম। গল্পে গ্রামের মেয়ের যে চরিত্র, সেটা পার্নোর সঙ্গেই মানানসাই। আমার কাছে সব সময় মনে হয়েছে তাকে প্রয়োজন। তাই নেয়া।

তিনি আরও বলেন, আমি মোশাররফ করিম, পার্নো মিত্র, লুৎফর রহমান জর্জ ভাইদের সঙ্গে কথা বলেছি। এখনো চূড়ান্ত হয়নি। তবে সবাই গ্রিন সিগন্যাল দিয়েছেন যে কাজটি করবেন। আরও কয়েকজন জনপ্রিয় মুখও এতে অভিনয় করবেন। তাদের সঙ্গে কথা চলছে।

আশা করছি আগামী ১০ তারিখ মধ্যে শিল্পী তালিকা নিয়ে চূড়ান্ত ঘোষণা দিতে পারবো।

প্রসঙ্গত, কলকাতার অভিনেত্রী পার্নো মিত্রকে ‘বেডরুম’, ‘দত্ত ভার্সেস দত্ত’, ‘অপুর পাঁচালী’, ‘রাজকাহিনী’র মতো সিনেমায় দেখা গেছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

ঐতিহাসিক মোগলহাট স্থলবন্দর চালুর আশ্বাস দুই মন্ত্রীর

ভারতের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের মাধ্...

রাশিয়ার জেট ড্রোন ভাবাচ্ছে পশ্চিমা বিশ্বকে

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার নিত্যনতুন প্রযুক্তির ব্যবহার এবং যুদ্ধের গতিপ্রকৃতি পা...

লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি মঙ্গলবার

বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতে আগামী মঙ্গলবার (...

খেপলেন শোয়েব আক্তার !

খেলোয়াড়ি জীবনে নিজের গতির ঝড় দিয়ে বিশ্বজুড়ে ব্যাটারদের মনে ত্রাস সৃষ্টি করতেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা