সাইফ আলি খান
বিনোদন

সন্তান বেড়ে যাওয়ার ভয়ে বাড়ি থাকেন না সাইফ

বিনোদন ডেস্ক: সাইফ আলি খান নাকি আজকাল একদম বাড়িতে থাকতে চান না। কেন?

সেই জবাব নিজেই দিয়েছেন বলিউডের ছোট নবাব। সম্প্রতি ‘দ্য কপিল শর্মা শো’-তে এসে বাড়ি না থাকার কারণ নিয়ে প্রশ্নের উত্তরে সাইফ জানান, তিনি বাড়িতে থাকলে সন্তান বেড়ে যায়। তাই কাজ নিয়ে বাইরে ব্যস্ত থাকছেন।

গত ফেব্রুয়ারি মাসে আবার বাবা হয়েছেন সাইফ। দায়িত্ব বেড়ে যাওয়ার ফলেই কি বেশি কাজ করছেন ইদানীং? অনুষ্ঠানে সাইফের কাছে প্রশ্ন রেখেছিলেন কপিল। তার জবাবে সাইফ বলেন, ‘না। পরিবারের সদস্য বৃদ্ধির চাপে বেশি কাজ করছি না। আমার ভয়টা অন্য। আমি যদি বাড়িতে বসে থাকি, তাহলে নির্ঘাত আমার আরও সন্তান হবে।’

সাইফের জবাব শুনে হেসে গড়াগড়ি খান কপিলসহ উপস্থিত সবাই।

‘বান্টি অউর বাবলি ২’ ছবির প্রচারে রানি মুখার্জির সঙ্গে কপিলের অনুষ্ঠানে এসেছিলেন সাইফ। এই ছবিটি মুক্তি পাবে শিগগিরই।

বলিউডের ছোট নবাব সাইফ আলি খান। অনেকদিন ধরেই নিজের মতো করে রাজত্ব শাসন করে যাচ্ছেন। জনপ্রিয়তায় আজও অনেকের চেয়ে এগিয়ে। পারিশ্রমিকও নেন বেশ মোটা অংকের। কাজ করছেন নিয়মিতই, তরুণদের সঙ্গে পাল্লা দিয়ে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

২০টি আধুনিক কোচ পাঠাতে প্রস্তুত ভারত

বাংলাদেশের রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও শক্তিশালী করতে বড় ধরনের উদ্যো...

মাদারীপুরে ১১৬৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ১ 

মাদারীপুরের শিবচর উপজেলায় অভিযান চালিয়ে বাড়ির উঠানের কোণায় মাটির নিচে লুকানো...

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ়প্রত্যয়ী প্রধানমন্ত্রী 

জাতীয় অগ্রাধিকার বিবেচনায় ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নে সরকারে...

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯৪ 

ঢাকার বিভিন্ন এলাকায় থেকে বিশেষ অভিযান চালিয়ে ৯৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহ...

পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার (৩০ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা