রেহানা মরিয়ম নূর
বিনোদন

হংকং থেকে স্বীকৃতি পেলো রেহানা মরিয়ম নূর

বিনোদন ডেস্ক: এবার হংকং থেকে স্বীকৃতি পেলো রেহানা মরিয়ম নূর। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত নামজাদা এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডস (অ্যাপসা) থেকে ‘রেহানা মরিয়ম নূর’ একসঙ্গে দুটি স্বীকৃতি।

আব্দুল্লাহ মোহাম্মদ সাদের এই ছবিটি এবার হংকং এশিয়ান ফিল্ম ফেস্টিভালের নিউ ট্যালেন্ট অ্যাওয়ার্ড জিতে নিয়েছে। সোমবার (১৫ নভেম্বর) এই খবরটি নিশ্চিত করেন ছবিটির নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু।

উৎসবের জুরিবোর্ড থেকে ছবিটি সম্পর্কে দারুণ মন্তব্য করা হয়। বলা হয়, ‘ছবিটির মাধ্যমে এমন একটি নিপীড়নমূলক পরিবেশ তৈরি করা হয়, যেখানে দেখা যায় একজন ব্যক্তিকে (আজমেরী হক বাঁধন) তার বিবেকের শেষ প্রান্তে ঠেলে দেওয়া হলো।’

জুরি বোর্ডের সদস্যরা ছবিটির গতিশীল হ্যান্ডহেল্ড ক্যামেরাওয়ার্ক আর সিনেমাটোগ্রাফির প্রশংসাও করেন।

১২ নভেম্বর থেকে ছবিটি চলছে বাংলাদেশের ১২টি প্রেক্ষাগৃহে।

পোটোকল ও মেট্রো ভিডিও’র ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন সিঙ্গাপুরের প্রযোজক জেরেমি চুয়া।

এর আগে বাংলাদেশের প্রথম ছবি হিসেবে কান উৎসবে অফিসিয়াল সিলেকশন হয় ‘রেহানা মরিয়ম নূর’। এতে অনবদ্য অভিনয়ে দেশ-বিদেশে দারুণ প্রশংসিত হয় ছবিটি। এরপর গত ১১ নভেম্বর অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের গোল্ড কোস্ট শহর থেকে খবর আসে অ্যাপসা জয়ের। এতে ২৫টি এশিয়া প্যাসিফিক দেশের মোট ৩৮টি ছবি মনোনয়ন তালিকায় ছিল।

এরমধ্যে যৌথভাবে ‘জুরি গ্র্যান্ড প্রাইজ’ (উৎসবের দ্বিতীয় পুরস্কার) জিতে নিয়েছেন বাংলাদেশের সাদ এবং অস্ট্রেলিয়ার সিনেমা ‘দ্য ড্রোভারস ওয়াইফ: দ্য লিজেন্ড অব মলি জনসন’। এছাড়াও সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন ‘রেহানা’ চরিত্রে অভিনয় করা আজমেরী হক বাঁধন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা