শাহরুখপুত্র আরিয়ান খান
বিনোদন

তিনদিন ধরে চলছে জামিন শুনানি

বিনোদন ডেস্ক: নিম্ন আদালতে জামিন না পাওয়ায় হাইকোর্টে টানা তিনদিন ধরে জামিনের জন্য অপেক্ষায় শাহরুখপুত্র আরিয়ান। ভারতের উচ্চ আদালতেও জামিন হচ্ছে না তার।

দুই দফা নিম্ন আদালতে জামিন নামঞ্জুর করার পর বলিউড বাদশাহ ছেলের জামিনের জন্য দারস্থ হন মুম্বাই হাইকোর্টের।

মঙ্গলবার থেকে টানা তিন দিন ধরে চলছে আরিয়ানের জামিন শুনানি। বৃহস্পতিবার তৃতীয় দিনের মতো এ মামলার শুনানি শুরু হয়েছে।

গত সপ্তাহে ছেলের জামিনের আবেদন খারিজ হওয়ার পর নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলো খান পরিবার।

গত ২ অক্টোবর মুম্বাইয়ের প্রমোদতরী থেকে আটক করা হয়েছিলো আরিয়ানকে। তারপর ৩ তারিখ তাকে গ্রেফতার দেখায় নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি)।

নিম্ন আদালতে দুইবার তার জামিনের আবেদন খারিজ হয়ে যায়। যুক্তি হিসেবে বলা হয়, জামিনে ছাড়া পেলে আরিয়ান তার বিরুদ্ধে যাবতীয় তথ্যপ্রমাণ লোপাটের চেষ্টা করতে পারেন।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে নিখোঁজ স্কুলছাত্র সিয়াম, সন্ধানের দাবিতে অবরোধ ও মানববন্ধন

পঞ্চগড় জেলার বোদায় উপজেলায় পাঁচ দিন ধরে নিখোঁজ থাক...

ডৌয়াতলায় নসিমনের ধাক্কায় স্কুলশিক্ষিকা নিহত

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে ইট-ব...

চাকরি থেকে বরখাস্ত ব্রিগেডিয়ার জাকারিয়া ও  কর্নেল ফাতিমা

ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থ...

গোপালগঞ্জের সহিংসতায় মনে হয় না, এটি বাংলাদেশের অংশ: গোলাম পরওয়ার

গোপালগঞ্জে সহিংসতা, নাশকতা ও পুলিশের ওপর হামলার ঘট...

ভারত থেকে বিতাড়নের মুখে মুসলিমরা!

ভারতের নির্বাচনী ব্যবস্থায় সম্প্রতি যে বিশাল আকারের ভোটার তালিকা নিবিড় সংশো...

পাকিস্তানকে ২–১ গোলে হারিয়ে রেকর্ড দশম শিরোপা জয় ভারতের

দক্ষিণ এশিয়ার ফুটবলে নিজেদের একচ্ছত্র আধিপত্য ও রাজত্ব আরও একবার প্রমাণ করল ভ...

গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, মামলার নির্দেশ দিলেন ইউএনও

ডিজিএফআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে নওগাঁর মহাদেবপুর...

উখিয়ায় খাদ্য সংকটে লোকালয়ে সাত হাতি

কক্সবাজারের উখিয়ায় লোকালয়ে ঢুকে পড়েছিল সাতটি বন্য...

ঝালকাঠি যুবদলের শীর্ষ দুই নেতার পদ স্থগিত

ঝালকাঠি জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিউল হোসেন তুহ...

সুজন সভাপতি, সোহাগ সাধারণ সম্পাদক

দীর্ঘদিন পরে বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা