বিনোদন

নতুন ব্যবসায় শাহরুখপুত্র

বিনোদন ডেস্ক : গত বছরের ডিসেম্বরে খবর রটেছিল যে, মদের ব্যবসায় নামবেন বলিউড বাদশাহ শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। মাদককাণ্ডের পর ছেলে আরিয়ানকে নিয়ে খুবই দুশ্চিন্তায় ছিলেন শাহরুখ। তবে ধীরে ধীরে সেই দুঃসময় কাটিয়ে আরিয়ান নিজের পায়ের মাটি খুঁজে পেয়েছেন। আর এ ব্যাপারে প্রথম থেকে পাশে পেয়েছেন বাবা শাহরুখকে। এবারটাও আরিয়ান পাশে পেলেন তাকে। শাহরুখের হাত ধরেই নতুন ব্যবসায় পা রাখলেন আরিয়ান খান।

আরও পড়ুন : দুই দিনে আয় ৪১ কোটি

কিন্তু সব জল্পনা শেষ করে আসল ব্যবসার কথা প্রকাশ্যে আনলেন শাহরুখপুত্র। আরিয়ান নিয়ে আসতে যাচ্ছেন নিজের জামাকাপড়ের ব্র্যান্ড ডি’ইয়াভল। কিছুদিন আগেই ইনস্টাগ্রামে আরিয়ান লেখেন, নিজস্ব কাপড়ের ব্র্যান্ড তৈরি করা তার পাঁচ বছরের স্বপ্ন।

সেই স্বপ্ন এবার পূরণ হতে যাচ্ছে। সোমবার (২৪ এপ্রিল) নিজের জামাকাপড়ের ব্র্যান্ডের প্রচারে ইনস্টাগ্রামে একটি শর্ট ভিডিও আপলোড করেছেন আরিয়ান। সেখানে লেখা, ‘ডি’ইয়াভল একটি স্ট্রিটওয়ার জামাকাপড়ের প্রতিষ্ঠান। আরিয়ানের ব্যবসার ব্র্যান্ড অ্যাম্বাসেডর তার বাবা শাহরুখ খান। সম্পূর্ণ বিজ্ঞাপন মঙ্গলবার (২৫) এপ্রিল মুক্তি পাবে বলে ভিডিওটিতে বলা হয়েছে।

একেবারে হিরোসুলভ চেহারা শাহরুখপুত্র আরিয়ানের। অনেকেই শাহরুখের ফটোকপি হিসেবেই মনে করে থাকেন আরিয়ানকে। ভক্তরা ভেবেছিলেন, শাহরুখের মতো আরিয়ানও বলিউডে পা রাখবেন। তবে অভিনয়ের পরিবর্তে ব্যবসার দিকেই বেশি মনোযোগ আরিয়ানের। শাহরুখ-গৌরির তিন সন্তানের মধ্যে বড় ছেলে হলেন আরিয়ান।

আরও পড়ুন : ১০০ হলে ‘লিডার, আমিই বাংলাদেশ’

অন্যদিকে, বিদেশের এক জনপ্রিয় মদ কোম্পানির সঙ্গে হাত মিলিয়েছেন আরিয়ান। শিগগিরই ভারতে সেই ব্র্যান্ডের মদ লঞ্চ করতে চলেছেন তিনি। এরইমধ্যে আরিয়ানের সঙ্গে যাবতীয় ব্যবসায়ীক চুক্তিও সই করে ফেলেছে সংস্থাটি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা