ছবি: সংগৃহীত
বিনোদন

১০০ হলে ‘লিডার, আমিই বাংলাদেশ’

বিনোদন ডেস্ক: ঈদ মানেই যেন বিনোদন। আর সে বিনোদনের মাত্রাকে বাড়িয়ে দেয় জনপ্রিয় তারাকাদের নানা সৃষ্টিকর্ম। এবারের ঈদেও বিনোদনপ্রেমীদের বিনোদনের মাত্রা বাড়াতে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খান ও বুবলি অভিনীত ‘লিডার, আমিই বাংলাদেশ’।

আরও পড়ুন: চাঁদ রাতে আসছে ‘আইলারে নয়া দামান’

মুক্তির আগেই সিনেমাটির টিজার, দুটো প্রকাশিত গান নিয়ে বেশ আলোচনা চলছে সিনেমাপাড়া ও দশর্কমহলে।

দর্শকদের ব্যাপক চাহিদার কারণে সিনেমাটি ১০০ হলে মুক্তি দেওয়ার ইচ্ছা পোষণ করেন প্রযোজনা প্রতিষ্ঠান ‘বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটে’। ঈদুল ফিতরের দিন থেকে সিনেমাটি একযোগে দেখা যাবে সারাদেশে। আর কোনো সিনেমা হলে নেওয়া হচ্ছে না বুকিং।

এ প্রসঙ্গে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের পরিচালক সৈয়দ আশিক রহমান বলেন, ‘দর্শকদেরকে একটি পূর্ণাঙ্গ এবং মানসম্পন্ন চলচ্চিত্র উপহার দেওয়ার জন্যই কিছুটা দেরি করতে হয়েছে। দর্শকদের জন্য বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের পক্ষ থেকে এটি ঈদ উপহার।

আরও পড়ুন: প্রিয়াঙ্কার ঘনিষ্ঠ দৃশ্যের গল্প

প্রসঙ্গত, সিনেমাটির কাহিনি ও সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন দিল। এতে শাকিব খান, বুবলীর পাশাপাশি আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শহিদুজ্জামান সেলিম, এল আর সীমান্ত, সুব্রত প্রমুখ। সিনেমাটির ডিস্টিবিউশন করবে টিওটি ফিল্মস।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গোপালগঞ্জে থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন...

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ২০টিতে ছুটি 

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কা...

টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ মো. শরীফ...

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষিপ্ত হবে

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎ...

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার বাগমামুদালি পাড়া এলাকায় অস্বাস্...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

আটক অভিনেতা তমাল মাহবুব, ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

ছোটপর্দার পরিচিত মুখ তমাল মাহবুবকে রাজধানীর আজিমপুর এলাকা থেকে আটক করেছে ঢাকা...

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উত্তাল উপকূল, মোংলা বন্দরে পণ্য খালাস কার্যত স্থবির

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সুন্দরবন সংলগ্ন উপক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা