অ্যাঞ্জেলিনা জোলি
বিনোদন

বলিউডে কতটা ভালো করবো জানি না

বিনোদন ডেস্ক: ভারতের সঙ্গে নিজের ‘বিশেষ’ সম্পর্ক আছে বলে মনে করেন হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি।

হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি মনে করি ভারতের সঙ্গে আমার একটি বিশেষ সংযোগ রয়েছে। জনবহুল দেশটি খুবই মানবিক। ওখানকার রাস্তাঘাট, ট্রেন বা প্রাকৃতিক পরিবেশ, সবই আপন মনে হয়।’

৪৬ বছর বয়সী জোলি ২০০৬ সালে শুটিং করতে প্রথম ভারতে গিয়েছিলেন। সিনেমাটা ছিল ‘আ মাইটি হার্ট’, তখন একটি অটোরিকশায় চড়াসহ কিছু ঘটনার কথা মনে করেন তিনি। ভারতে এসে তিনি আফগানিস্তান ও মিয়ানমারের শরণার্থীদের সঙ্গেও দেখা করেছিলেন ওই সময়।

অস্কারজয়ী এ অভিনেত্রী ভারতে কখনোই নিজেকে বহিরাগত মনে করেননি। তিনি বলেন, ‘এখানে আমি শক্তি, তীব্রতা ও মানবতা অনুভব করেছি। শিগগিরই আবার ভারতে আসতে চাই।’

অবশ্য জোলির এমন মন্তব্যের আড়ালে থাকতে পারে মুক্তি পেতে যাওয়া ‘ইটারনালস’ ছবির প্রচার। ছবিটিতে ভারতের সংযোগ আছে ভালোই। এ সিনেমায় ভারতীয় অভিনেতা হারিশ প্যাটেলও অভিনয় করছেন।

কখনও বলিউডে কাজ করতে চান কিনা, এমনটা জানতে চাইলে জোলি বলেন, ‘আমি জানি না বলিউডে কতটা ভালো করতে পারবো। কিন্তু আমি সেখানকার অভিনয় উপভোগ করি।’

পর্দায় সরব উপস্থিতির পাশাপাশি মানবতার ডাকে সাড়া দিয়ে গত দুই দশক ধরে নানান প্রচারাভিযানে কাজ করেছেন অ্যাঞ্জেলিনা জোলি। তিনি জাতিসংঘের একজন শুভেচ্ছাদূত ও বিশ্বজুড়ে শরণার্থীদের জন্য কাজ করে যাচ্ছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা