রণবীর-আলিয়া
বিনোদন

রণবীর-আলিয়ার বিয়ে

বিনোদন ডেস্ক: ডিসেম্বরেই নাকি বিয়ে করতে চলেছেন রণবীর ও আলিয়া। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর অনুযায়ী, আলিয়া ও রণবীর দুজনেই নাকি তাদের নতুন ছবির শুটিং পিছিয়ে দিয়েছেন। প্রযোজক ও পরিচালককে অনুরোধ করে ছবির শুটিং ডিসেম্বরের জায়গায় পরের বছর জানুয়ারিতে নিয়েছেন তারা। তবে এ ব্যাপারে বলিউডজুড়ে গুঞ্জন শুরু হলেও এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি আলিয়া ও রণবীর।

তবে রণবীর-আলিয়ার বিয়ে নিয়ে মুখ খুললেন আলিয়ার মা সোনি রাজদান। মুম্বাইয়ের এক সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে প্রশ্ন উঠলে সোনি বলেন, ‘আমিও জানি না বিয়েটা কবে হবে। আমি নিজেই কিছু খবরের জন্য অপেক্ষা করছি।’ তবে সোনির কথায়, এখনো অনেক সময় আছে। ভবিষ্যতে কোনো একদিন হবে ঠিকই। তবে সেটা কবে তা তিনি জানেন না।

গত বছর এক সাক্ষাৎকারে চলচ্চিত্র সমালোচক রাজীব মসন্দকে রণবীর জানিয়েছিলেন, করোনার প্রকোপ না থাকলে গত বছরেই বিয়েটা সেরে ফেলতেন তিনি। ২০২০ সালেই বাবা ঋষি কাপুরকেও হারিয়েছেন রণবীর। কঠিন সময়ে প্রেমিকের পাশে থেকেছেন আলিয়া। সেই সাক্ষাৎকারেই রণবীর ইঙ্গিত দিয়েছিলেন নতুন বছরে বিয়ে সেরে ফেলার পরিকল্পনা রয়েছে তার।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

প্রবাসীদের পারফরম্যান্স ও ডুলির ট্যাকটিক্যাল বাজি

একচিলতে রোদ্দুর দেখে যেমন ঋতু বদলের হিসাব মেলানো যায় না, তেমনি আন্তর্জাতিক ফু...

এপিএলে অনিশ্চিত পাকিস্তানি ক্রিকেটাররা

রাজনৈতিক উত্তেজনার আঁচ এবার সরাসরি গিয়ে পড়ল ক্রিকেটের পিচে। আফগানিস্তান প্রিম...

এমপি নজরুলের জামিনে আপত্তি নেই: আদালতকে আত্মহত্যাকারী মরিয়মের পরিবার

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বি...

ডি থ্রির কোচ চূড়ান্ত

দেশের ঘরোয়া ক্রিকেটাঙ্গনে নতুন এক রোমাঞ্চকর অধ্যায়ের সূচনা হতে চলেছে। ঘরোয়...

বিনিয়োগ-রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের আরও সহযোগিতা কামনা রাষ্ট্রপতির

বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং রোহিঙ্গাদের নিরাপদ, ম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা