শাহরুখপুত্র আরিয়ান খান
বিনোদন

আরিয়ানের ভাগ্য নির্ধারণ আজ

বিনোদন ডেস্ক: মুম্বাই হাইকোর্টে শাহরুখপুত্র আরিয়ান খানের জামিন আবেদনের শুনানি হবে আজ মঙ্গলবার (২৬ অক্টোবর)।

ভারতের সাবেক অ্যাটর্নি জেনারেল ও বর্ষীয়ান আইনজীবী মুকুল রোহাতগি আরিয়ানের পক্ষে শুনানিতে অংশ নেবেন বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

এ নিয়ে তৃতীয় জামিনের আবেদন আরিয়ানের। আগের দুইবার শাহরুখপুত্রের জামিন আবেদন খারিজ করে দিয়েছিলো আদালত।

তদন্তকারী সংস্থা এনসিবির যুক্তিতে বলা হয়েছিলো, জামিনে ছাড়া পেলে আরিয়ান তার বিরুদ্ধে যাবতীয় তথ্য ও প্রমাণ সরানোর চেষ্টা করতে পারেন। যেহেতু তিনি একজন তারকা পুত্র, তাই এ বিষয়ে নিজের প্রভাব প্রতিপত্তি ও প্রমাণ সরানোর কাজে লাগাতে পারেন।

এদিকে আরিয়ান খানকে ছেড়ে দেওয়ার বিনিময়ে এক সাক্ষীর মাধ্যমে ২৫ কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে বিতর্কিত এনসিবি কর্মকর্তা সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে।

গত মাসের দ্বিতীয় দিন একটি প্রমোদতরী থেকে আরিয়ানসহ আটজনকে মাদক মামলায় আটকের পর ৩ তারিখে তাকে সরকারিভাবে গ্রেফতার দেখায় মাদক নিয়ন্ত্রণ ব্যুরো।

গত ৮ অক্টোবর আদালতে হাজির করানো হলে আরিয়ানকে জেল হেফাজতে রাখার নির্দেশ দেয়া হয়।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

বাংলা রকের জীবন্ত কিংবদন্তি জেমস

রকসংগীতের দুনিয়ায় কিছু কণ্ঠ শুধু গান গায় না, বরং আস্ত একটা সময়কে ধারণ করে বেঁ...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

তারেক রহমান-ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজ...

গাজায় চরম স্বাস্থ্য সংকট

ইসরায়েল থেকে গাজায় জীবনরক্ষাকারী ওষুধ, কৃত্রিম অঙ্গ এবং জরুরি চিকিৎসাসামগ্র...

আখতারুজ্জামান জামায়াতের নেতা নন: এটিএম আজহার

মেজর (অব.) আখতারুজ্জামান জামায়াতে ইসলামীর কোনো নেত...

মিটার চুরি করে বিকাশে টাকা আদায়, গ্রেপ্তার ২

সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান থেকে বৈদ্যুতিক মিটার চুরি...

জরিমানা ছাড়াই গাড়ির লাইসেন্স হালনাগাদের সুযোগ, সময়সীমা নির্ধারণ

জরিমানা ছাড়াই গাড়ির লাইসেন্স করার সূবর্ণ সুযোগ দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা