বিনোদন

শাহরুখের বাড়িতে সালমান খান

বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান গ্রেফতার হওয়ার পর মধ্যরাতে তার বাসায় যান বলিউডের আরেক সুপারস্টার সালমান খান। রোববার (৩ অক্টোবর) মধ্যরাতে শাহরুখের বাড়ি মান্নাতের গেট দিয়ে সালমান খানকে প্রবেশ করতে দেখা যায়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, মুম্বাই থেকে গোয়াগামী এক প্রমোদতরীর একটি মাদকপার্টিতে অংশ নিয়েছিলেন শাহরুখপুত্র আরিয়ান খান। সেখান থেকে রোববার (৩ অক্টোবর) তাকে আটক করে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বেশ কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করার পর তাকে গ্রেফতার করে সংস্থাটি। আরিয়ানের সঙ্গে আরও সাতজনকে গ্রেফতার করা হয়। প্রোমদতরীর ওই মাদকপার্টিতে ছিলেন তারা সবাই। এরপরই শাহরুখ খানের বাড়িতে যেতে দেখা যায় সালমান খানকে।

প্রতিবেদনে আরও বলা হয়, আরিয়ান গ্রেফতার হওয়ার কিছুক্ষণ আগেও শাহরুখ খানকে বাসা ছেড়ে তার আইনজীবীর বাসার দিকে যেতে দেখা গেছে। আরিয়ানের বিরুদ্ধে এনসিবির অভিযোগ- নিষিদ্ধ পদার্থ ক্রয়, দখল ও ব্যবহার। তিনি সোমবার পর্যন্ত সংস্থাটির হেফাজতে থাকবেন বলে জানিয়েছে এনসিবি।

আরিয়ানের আইনজীবী সতীশ মানশিণ্ডের তার জামিন দাবি করে বলেছেন, ক্রুজে আরিয়ানের কোনো টিকিট, কেবিন কিংবা আসন ছিল না। তাকে সেখানে আমন্ত্রণ জানানো হয়েছিল। তার বোর্ডিং পাসও ছিল না। তার কাছে কিছুই পাওয়া যায়নি। তাকে শুধু চ্যাটের ভিত্তিতে গ্রেফতার করেছে এনসিবি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা