জাহিদ হাসান
বিনোদন

জাহিদ হাসানের জন্মদিন

বিনোদন ডেস্ক: মঞ্চ দিয়েই অভিনয়ের হাতেখড়ি। জনপ্রিয়তার আকাশ ছুঁয়েছেন টিভির পর্দায়। নানামুখী চরিত্রে অভিনয় করে সব শ্রেণি-পেশার মানুষের কাছে হয়ে উঠেছেন ভালোবাসার মানুষ।

ছোটরাও উপভোগ করে তার মজার চরিত্রের অভিনয়। তিনি সবার প্রিয়মুখ অভিনেতা জাহিদ হাসান। আজ এ জনপ্রিয় অভিনেতার জন্মদিন।

১৯৬৭ সালের আজকের এই দিনে সিরাজগঞ্জ শহরে জাহিদ হাসানের জন্ম। দেখতে দেখতে জীবনের ৫৪ বছর শেষ করে ৫৫-তে পা রাখলেন 'আজ রবিবার' নাটকের 'আনিস ভাইয়া'।

৯০ দশক থেকে দেশের প্রথমসারির অভিনেতাদের একজন হিসেবে কাজ করছেন জাহিদ হাসান। অভিনয় জীবনের শুরু থেকে ভিন্নধর্মী নাটক ও চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন।

এছাড়াও তিনি চলচ্চিত্রে অভিনয়েও সুনাম কামিয়েছেন। বিশেষ করে হুমায়ূন আহমেদ পরিচালিত শ্রাবণ মেঘের দিন, মোস্তফা সরায়ার ফারুকীর মেড ইন বাংলাদেশ, মোস্তফা কামাল রাজের প্রজাপতি তার অভিনীত অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র।

শুধু অভিনেতা নয়, জাহিদ হাসান খ্যাতি পেয়েছেন নির্মাতা হিসেবেও। তার পরিচালিত দুটি জনপ্রিয় ধারাবাহিক নাটক হচ্ছে লাল নীল বেগুনী, টোটো কোম্পানি। এছাড়া অসংখ্য দর্শক নন্দিত খণ্ড নাটক তিনি বানিয়েছেন।

নাটক এবং চলচ্চিত্রে বিভিন্ন ধারার চরিত্রে অভিনয় করেন জাহিদ হাসান। তবে দর্শকের কাছে তার অন্যান্য চরিত্রগুলোর পাশাপাশি কৌতুক চরিত্রগুলো বেশি আদরণীয়।

প্রতিষ্ঠিত মডেল মৌ-এর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ জাহিদ হাসানের রয়েছে দুই সন্তান। মেয়ের নাম পুস্পিতা এবং ছেলের নাম পূর্ণ।

জন্মদিন নিয়ে জাহিদ হাসানের খুব একটা উচ্ছ্বাস নেই৷ তিনি এদিনে পরিবার, বন্ধু, সহকর্মী ও অনুসারীদের ভালোবাসাটা উপভোগ করেন। যা তার প্রাণশক্তি বাড়িয়ে দেয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নদী থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুণবহা ইউনিয়নের গুণবহা চরপাড়া এলাকায় বারাশিয়া নদী...

হাটলক্ষীগঞ্জে দীর্ঘদিন ধরে হয়নি সড়ক সংস্কার

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাটলক্ষীগঞ্জ প্রবেশদ্বারের প্রধান সড়কটির...

মুন্সীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৯ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মো. সেলিম ব্যাপারী (৪২)...

মুন্সীগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৩৯ জন

মুন্সীগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে...

গজারিয়াতে ডিবি পরিচয়ে অটোরিকশা চুরি, গ্রেপ্তার ৪

মুন্সীগঞ্জের গজারিয়ায় ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার মাধ্যমে ব্যাটারিচালিত অটোরি...

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

উলিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃ...

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা