বিনোদন

মাদক মামলায় শাহরুখপুত্র গ্রেফতার

বিনোদন ডেস্ক: ১৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে শাহরুখ খানের ছেলে আরিয়ান খানসহ তিনজনকে রাববার (৩ অক্টোবর) গ্রেফতার করেছে ভারতের মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর (এনসিবি)।

মাঝসমুদ্রে প্রমোদতরিতে আয়োজিত একটি মাদক পার্টি থেকে শনিবার (২ অক্টোবর) তাঁকে আটক করে এনসিবি।

ভারতীয় গণমাধ্যম জি২৪ঘণ্টা সংবাদে বলা হয়েছে, তার কাছে নির্দিষ্ট পরিমাণে মাদক পাওয়া যাওয়ায় তাকে গ্রেফতার করা হয়। আরিয়ান খান সেই পার্টিতে মাদক নেওয়ার কথা স্বীকার করেছেন। তবে অনুশোচনা করে জানিয়েছেন, মাদক নিয়ে ভুল করেছেন তিনি। তিনি দাবি করেছেন, এর আগে কখনো এমন কিছু গ্রহণ করেননি।

গ্রেফতারের পর তাঁকে জে জে হাসপাতালে মেডিকেল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। এনসিবি সূত্রে জানানো হয়েছে, সেই পার্টিতে জামাকাপড়ে সেলাই করে, মেয়েদের ব্যাগের হাতলের মধ্যে লুকিয়ে রাখা হয়েছিলো মাদক। শাহরুখপুত্রের লেন্স রাখার বাক্স থেকেও নাকি মাদক উদ্ধার করেন এনসিবির কর্মকর্তারা।

আরিয়ান ছাড়া আরও আটক করা হয়েছে আরবাজ মার্চেন্ট, মুনমুন ধমেচা, নূপুর সারিকা, ইশমিত সিংহ, মোহক জয়সওয়াল, বিক্রম ছোকার ও গোমিত চোপড়াকে। শনিবার রাতের মাদক পার্টিতে ছিলেন তাঁরা সবাই।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা