আরিফিন শুভ ও সিয়াম
বিনোদন

শাকিব নয়, শুভ ও সিয়াম সুপারস্টার

নিজস্ব প্রতিবেদক: জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানকে নয়, সিয়াম ও আরিফিন শুভকে ঢালিউডের বর্তমান সুপারস্টার মনে করেন চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান। তিনি বলেছেন, ‘শাকিবের যেহেতু একেক পর এক সিনেমা ডাউনে যাচ্ছে, দর্শক দেখছে না। তাকে আমি সুপারস্টার মনে করি না।’

সেলিম খান বলেন, “সরকার প্রায় ১০০ কোটি টাকা দিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বায়োপিক সিনেমা নির্মাণ করছে। আমি এই সিনেমাটা সম্পর্কে একজন প্রযোজক হিসেবে খোঁজ নিয়ে দেখেছি... আরিফিন শুভ অনেক ভাল কাজ করেছে। ইতিমধ্যে সে (শুভ) আমাদের প্রযোজনায় ‘নূর’ নামের একটি সিনেমায় কাজ করছে।

আমি মনে করি যে, ‘নূর’ এবং বায়োপিক মুক্তির পর বাংলাদেশের জনগণ মনে করবে সুপারস্টার আরিফিন শুভ। আর ‘অপারেশন সুন্দরবন’ দেখে বাংলাদেশের জনগণ মনে করবে সিয়াম সুপারস্টার...। শুভ-সিয়াম দুজনকে মনে করি ভবিষ্যতের না, বর্তমানেই সুপারস্টার।”

উল্লেখ্য, শাপলা মিডিয়া বর্তমানে বাংলাদেশের আলোচিত চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান। এ ব্যানারে শাকিবও একাধিক ছবিতে কাজ করেছেন। সম্প্রতি বেশ কিছু বিষয়ে প্রতিষ্ঠানঠির সঙ্গে শাকিবের মনোমালিন্য হয়েছে বলে জানা গেছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা