বিনোদন

কুপ্রস্তাব পেয়েছিলেন স্নেহা

বিনোদন ডেস্ক: মিডিয়াপাড়ায় কুপ্রস্তাব, যৌন হেনস্তা, স্বজনপ্রীতিসহ নানা অভিযোগ হরহামেশাই শোনা যায়। কেউ জেনেও চুপ থাকে, আবার কেউ গলা উঁচিয়ে প্রতিবাদ করে। অতীতে এ বিষয়ে খুব বেশি আলোচনা না হলেও এখন অনেকে এসব নিয়ে মুখ খুলছেন। বিশেষ করে কুপ্রস্তাব নিয়ে কথা বলেছেন ভারতের অনেক তারকা অভিনয়শিল্পীরা।

এবার মুখ খুললেন ভারতের মডেল ও টেলিভিশন অভিনেত্রী স্নেহা জৈন। বেশ কিছু হিন্দি ধারাবাহিকে অভিনয় করে খ্যাতি কুড়িয়েছেন তিনি। পেয়েছিলেন কুপ্রস্তাব। দিন অনেক গড়ালেও বিষয়টি নিয়ে মুখ খুলেছেন এই অভিনেত্রী।

ভারতীয় একটি সংবাদমাধ্যমে স্নেহা বলেন, এটি কোন বছর ঘটেছিলো, তা সঠিকভাবে মনে করতে পারছি না। দক্ষিণী সিনেমার একজন কাস্ট্রিং ডিরেক্টরের ফোন কল আসে। সে আমাকে একটি সিনেমায় কাজের প্রস্তাব দেয়। চুক্তিপত্রে স্বাক্ষর করার জন্য আমি হায়দারাবাদে যাই। আমাকে আগেই জানানো হয়েছিলো, সাইন করার সময়ে অর্ধেক পারিশ্রমিক দেবেন।

হায়দরাবাদ যাওয়ার পর কাস্টিং ডিরেক্টর বলেন, আপনাকে পরিচালকের সঙ্গে এক রাত কাটাতে হবে। তিনি যা বলেন তা শুনতে হবে। এরপরই অর্ধেক পারিশ্রমিক দেওয়া হবে। আমি তাকে বলেছিলাম, না সেটা সম্ভব না, আর এটা ঠিক না। আমি এ ধরনের সিনেমার অংশ হতে চাই না।

২০১৬ সালে ‘কৃষ্ণাদাসী’ ধারাবাহিক নাটকের মাধ্যমে অভিনয়ে নাম লেখান স্নেহা। ধারাবাহিকটির পুরবা দেশমুখ চরিত্রে কয়েকটি এপিসোডে কাজ করেন তিনি। ‘ক্রাইম পেট্রোল’-এর কিছু এপিসোডে কাজ করেন স্নেহা। বর্তমানে ‘সাথ নিভানা সাথিয়া-টু’ সিরিয়ালে অভিনয় করছেন এই অভিনেত্রী। গত বছর থেকে স্টার প্লাস টিভিতে প্রচার হচ্ছে এটি। গত জুনে নাটকটির ২০০তম পর্ব প্রচার হয়েছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা