হানিফ
বিনোদন

এক কোটি ফলোয়ার হানিফ সংকেতের 

বিনোদন ডেস্কঃ বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও উপস্থাপক হানিফ সংকেতের ফেসবুক পেজ রয়েছে। সেখানে নিয়মিত কাজের আপডেট, তথ‌্য অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন তিনি। তার এই পেজে ফলোয়ার বা অনুসারীর সংখ‌্যা হলো ১০ মিলিয়ন অর্থাৎ ১ কোটি।

অনুসারীদের উদ্দেশ্যে কৃতজ্ঞা প্রকাশ করে হানিফ সংকেত বলেন, ‘আমাদের এই দীর্ঘ পথ পরিক্রমায় কোটি হৃদয়েরও বেশি মানুষ দেশ বা বিদেশ, যে যেখান থেকে প্রাণ স্পর্শে-আনন্দ হর্ষে-সৎ আদর্শে-চিন্তার উৎকর্ষে-ভালোবেসে আমাদের এই ফেসবুক পেজে সহযাত্রী হয়েছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আপনাদের ভালোবাসায় আমরা ধন্য। শুভ কামনা সবার জন্য।’

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক
লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা