স্টার সিনেপ্লেক্স
বিনোদন

বগুড়ায় স্টার সিনেপ্লেক্স

বিনোদন ডেস্ক: উত্তরবঙ্গের জেলা বগুড়ায় প্রথম স্টার সিনেপ্লেক্সের শাখা চালু হতে যাচ্ছে। বগুড়ার পুলিশ প্লাজায় সিনেপ্লেক্সটি চালু হবে।

আগামী ৩ অক্টোবর রাজধানী ঢাকার সোনারগাঁও হোটেলে এ বিষয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হবে বলে জানিয়েছেন স্টার সিনেপ্লেক্সের মিডিয়া মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেজবাহউদ্দিন আহমেদ

তিনি বলেন, বগুড়ার নবাববাড়ি রোডের সাতমাথা মোড়ে অবস্থিত পুলিশ প্লাজায় সিনেপ্লেক্সটির নতুন শাখা চালু হবে। এ বিষয়ে আগামী ৩ অক্টোবর বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের কর্তাদের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করবে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।

রাজধানীর বসুন্ধরা সিটি স্টার সিনেপ্লেক্সে ৬টি থিয়েটার নিয়ে স্টার সিনেপ্লেক্সের যাত্রা শুরু হয়। এরপর ধানমণ্ডির সীমান্ত সম্ভারে তিনটি স্ক্রিন, মহাখালীর এসকেএস টাওয়ারে তিনটি থিয়েটার নিয়ে চালু করে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।

বগুড়া দিয়ে দেশের এ সিনে থিয়েটারটি তাদের পঞ্চম শাখা চালু করতে যাচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, উত্তরবঙ্গের প্রবেশদ্বারে এই চেইন সিনেমা হল যাত্রায় সম্ভাবনার নতুন দ্বার উন্মোচিত হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা