পরীমনি
বিনোদন

মায়ের চরিত্রে আসছেন পরীমনি

বিনোদন ডেস্ক: নাট্যনির্মাতা অরণ্য আনোয়ার আমাদের নুরুলহুদা’র মতো সিরিজ ও একক নাটক নির্মাণ করেছেন। এবার সেই অভিজ্ঞতা কাজে লাগাবেন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে। এতে নাম ভূমিকায় যুক্ত হলেন পরীমনি।

সিনেমার নাম ‘মা’। একটি মর্মান্তিক সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটির চিত্রনাট্য তৈরি করেছেন অরণ্য আনোয়ার নিজেই। তিনি জানান, ১৯৭১ সালে মৃত ঘোষিত সাতমাসের সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের গল্পই উঠে আসবে এতে। আর সেই মায়ের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন এই সময়ের সেরা চিত্রনায়িকা পরীমনি।

২৯ সেপ্টেম্বর রাতে পরীমনি ও অরণ্য আনোয়ারের মধ্যে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়।

অরণ্য আনোয়ার বলেন, ‘এই গল্পটি আমি ও আমার বন্ধু পুলক কান্তি বড়ুয়া নিজেদের মধ্যে লালন করছি দীর্ঘ সময়। এতে সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্রটি হলো মায়ের। সিনেমা বানালেই তো হবে না, দরকার যোগ্য পাত্র-পাত্রী। আমি শুরু থেকেই বেশ সচেতন ছিলাম মায়ের চরিত্রটিকে ঘিরে।

অবশেষে গল্পটি শোনালাম পরীকে। কিন্তু দ্বিধা ছিলো, মায়ের চরিত্রে পর্দায় হাজির হবেন কি না! কারণ, এসব বিষয়ে আমাদের নায়ক-নায়িকাদের মধ্যে একটা ট্যাবু রয়েছে। কিন্তু গল্পটি শোনানোর পর পরী যেভাবে গ্রহণ করলেন; তাতে আমি বিস্মিত ও মুগ্ধ। যদিও অভিনেত্রী বা নায়িকা পরীমনির চাইতে ব্যক্তি পরীমনি আমার কাছে পূজনীয়। প্রচলিত অন্ধকারের বিরুদ্ধে তার অবস্থান আমাকে মুগ্ধ করে। আমি গর্বিত সেই পরীর সাথেই শুরু হচ্ছে আমার প্রথম সিনেমা।’

জানা গেছে, চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত পরীমনির কোনও সিডিউল ফাঁকে নেই। তাই জানুয়ারি থেকে পরীমণিকে নিয়ে মাঠে নামবেন অরণ্য আনোয়ার।

ছবিটিতে যুক্ত হওয়া প্রসঙ্গে পরীমনিও উচ্ছ্বসিত। তার ভাষায়, ‘যখন শুনি কোনও নির্মাতা প্রথমবার ছবি নির্মাণ করতে চাইছেন, খুব ভালো লাগে। আমি সবসময় এমন নির্মাতাদের পাশে থাকতে চাই। আর অরণ্য আনোয়ারকে তো চিনি যখন আমি টিভি দর্শক, তখন থেকেই। ফলে তার প্রতি আগে থেকেই একটা মুগ্ধতা ছিলো।

এগুলোও বিষয় না, দিনশেষে মূল বিষয় গল্পের শক্তি। সেই শক্তিটা আমি এই চিত্রনাট্যে পেয়েছি। এমন চরিত্রে আমি আর কাজ করিনি। আমার তো মা নেই। এবার সেই মায়ের চরিত্রেই অভিনয় করবো। আশা করছি, নিজেকে ভাঙতে পারবো।’

‘মা’ প্রযোজনা করছেন যৌথভাবে প্রকৌশলী পুলক কান্তি বড়ুয়া ও অরণ্য আনোয়ার। শিগগিরই জানানো হবে অন্য কলা-কুশলীদের নাম।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা