পূর্ণিমা
বিনোদন

পূর্ণিমাকে সন্দেহ করছে গোয়েন্দারা

বিনোদন ডেস্ক: দেশের অন্যতম সুদর্শনা এবং সফল চিত্রনায়িকা পূর্ণিমা। সৌন্দর্যে তিনি সময়ের যেকোনো নায়িকাকে টক্কর দিতে সক্ষম। নেটিজেনরা বলে থাকে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পূর্ণিমা আরও বেশি সুন্দরী হয়ে উঠছেন। তার রূপের নদীতে ভাটা নয়, যেন জোয়ারই ফিরে ফিরে আসছে। সেই সৌন্দর্যের কারণেই এবার বিপাকে পড়লেন নায়িকা। তাকে সন্দেহ করছে গোয়েন্দারা।

না, বাস্তবে অবশ্য এমনটা ঘটছে না। নতুন একটি ওয়েব ফিল্মেই এই প্রেক্ষাপট দেখা যাবে। যেটার নাম ‘মুন্সিগিরি’। নির্মাণ করেছেন ‘আয়নাবাজি’ খ্যাত অমিতাভ রেজা চৌধুরী। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) প্রকাশিত হয়েছে সিনেমাটির ট্রেলার। সেখানে সিনেমাটির টানটান উত্তেজনায় ভরা কিছু মুহূর্ত দেখা গেছে।

এই সিনেমার কেন্দ্রীয় চরিত্র তথা গোয়েন্দা মাসুদ মুন্সির ভূমিকায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। তদন্তের এক পর্যায়ে তার সন্দেহের তীর যায় পূর্ণিমার দিকে। সে কারণে চঞ্চলকে উদ্দেশ্য করে নায়িকা বলেন, ‘সন্দেহটা কি আমাকে নিয়ে? দেখতে আমি সুন্দর বলে’।

‘মুন্সিগিরি’ ওয়েব ফিল্মটি নির্মিত হয়েছে শিবব্রত বর্মনের উপন্যাস অবলম্বনে। ট্রেলার দেখে আঁচ করা যায়, এতে পূর্ণিমার স্বামীকে হত্যা করে কেউ। সেই হত্যাকাণ্ডের তদন্তই করতে আসেন মাসুদ মুন্সি বা চঞ্চল চৌধুরী।

সিনেমাটিতে পূর্ণিমা ও চঞ্চল ছাড়া আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, আহসান হাবিব নাসিম, শহীদুজ্জামান সেলিম প্রমুখ। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে এটি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবির মাহামুদুল এখন অ্যামাজনের সিনিয়র ম্যানেজার ‎ 

‎বিশ্ববিখ্যাত প্রযুক্তি ও রিটেইল জায়ান্ট 'অ্যামাজন'-এর সিনিয়র ম...

বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা বিশ্বব্যাংকের

বাংলাদেশকে প্রায় প্রায় ১৩ হাজার ২০০ কোটি টাকা (১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার)...

হাবিবসহ ৫ পুলিশের মামলার রায় রোববার

জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি করার...

সফর শেষে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর 

মালয়েশিয়া ও চীনে প্রথম বিদেশ সফর সম্পন্ন করে দেশে ফিরে বাবা শহীদ প্রেসিডেন্ট...

‘বাংলাদেশ ফার্স্ট’: প্রধানমন্ত্রী

বাংলাদেশের মানুষ তাদের স্বার্থ দেখার জন্যই সরকার ও সংসদ সদস্যদের দায়িত্ব দিয়ে...

বিশ্বকাপে ইতিহাস গড়া দলের অধিনায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়ে আলোচনায় উঠে এসেছে ছোট্ট দেশ কেপ ভার্দে।...

মুক্তিযুদ্ধ ও জুলাই আন্দোলন এক নয়: ত্রাণমন্ত্রী

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাইয়ের গণআন্দোলনকে একই দৃষ্টিভঙ্...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকার আহ্বান

দেশের ভবিষ্যৎ নির্মাণে তরুণ প্রজন্মের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য...

মামলার জটে থমকে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগ

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক সংকট দিন দিন আরও প্রকট হয়ে...

মঠবাড়িয়া ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ

‎পিরোজপুরের মঠবাড়িয়া পৌর ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়ম ও বৈষম্যের অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা