জয়া আহসান-নওয়াজউদ্দিন সিদ্দিকী
বিনোদন

জয়া-নওয়াজউদ্দিন জুটি গুজব

বিনোদন ডেস্ক: বলিউডের দাপুটে অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশের জয়া আহসান; কিছু দিন আগেই এমন খবর প্রকাশিত হয়েছিলো।

তথ্যটি পশ্চিমবঙ্গের নির্মাতা সায়ন্তন মুখার্জি প্রকাশ করে জানান, তার পরিচালনায় একটি ওয়েব সিরিজে একসঙ্গে দেখা যাবে নওয়াজ-জয়াকে।

কিন্তু এই খবরকে পুরোপুরি গুজব বলে দাবি করলেন নওয়াজউদ্দিন।

একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, 'আমি কোনো ওয়েব সিরিজ করছি না। এগুলো সব গুজব এবং আমি কোনো প্রোজেক্টে চুক্তিবদ্ধ হইনি। ওটিটির কোনো কাজের জন্য আমি আপাতত আগ্রহী না; যদি না কোনো প্রস্তাব আমাকে রোমাঞ্চিত করে।'

তিনি বলেন, কেবল এই ওয়েব সিরিজ নয়, ভারতের পুরো ওটিটি প্ল্যাটফর্মের অবস্থা নিয়েই হতাশ নওয়াজউদ্দিন। তার মতে, বিনোদনের এই মাধ্যমটা শুরুতে বেশ ভালো করেছিলো। মানসম্পন্ন কনটেন্ট নিয়ে এসেছে। কিন্তু এখন কেবল ব্যবসা চলছে। শিল্পের নামে কেবল টাকা কামানোতে ব্যস্ত সংশ্লিষ্টরা।

এর আগে গত ১৫ সেপ্টেম্বর সায়ন্তন মুখার্জি জানান, তার একটি হিন্দি ওয়েব সিরিজে জুটিবদ্ধ হচ্ছেন জয়া ও নওয়াজউদ্দিন। ১৯৬৭ সালের নকশালবাড়ি আন্দোলন ঘিরে সিরিজটির গল্প আবর্তিত হবে। এতে চারু মজুমদার ভূমিকায় থাকবেন নওয়াজ এবং জয়া হবেন তার স্ত্রী লীলা মজুমদার।

শেষ পর্যন্ত এই সিরিজ হবে কিনা তা জানার জন্য দর্শককে অপেক্ষাই করতে হবে।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা