শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও তার প্রাক্তন স্বামী রোশন সিং
বিনোদন

শ্রাবন্তীর বিরুদ্ধে রোশনের অভিযোগ

বিনোদন ডেস্ক: টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সম্প্রতি এই নায়িকার প্রতি কিছু প্রশ্ন তুলেছেন তার প্রাক্তন স্বামী রোশন সিং। শ্রাবন্তী নাকি রোশনকে চোর, অক্ষম বলে তার মান হানি করছেন। তবে একই দিন ইনস্টাগ্রামের স্টোরিতে একজন অজানা লেখকের বক্তব্য শেয়ার করেন শ্রাবন্তী।

তাতে লেখা আছে, ‘সে ছিল ক্ষমাশীল। তার হৃদয় ছিল অনেক বড়। মানুষকে ছেড়ে যাওয়া কাকে বলে সে জানতোই না। কারণ যাদের সে ভালোবাসে তাদের মধ্যে শুধু ভালোটাই দেখতে পছন্দ করে সে। কিন্তু এটা ততক্ষন পর্যন্তই ছিল যতক্ষন না মেয়েটি অনেক পথ অতিক্রম করতে শুরু করে।

যারা তার হৃদয় ভেঙেছে তাদের ছেড়ে যাওয়া ছাড়া তার কাছে আর কোনো বিকল্প ছিল না।’

শ্রাবন্তীর এই পোস্ট থেকেই জল্পনা শুরু। তাহলে কি প্রচ্ছন্নভাবে রোশনকেই জবাব দিলেন নায়িকা। তিনি কি জানিয়ে দিলেন যে তিনি আর রোশনকে ক্ষমা করতে পারবেন না!

গত বছর পূজার আগে থেকেই আলাদা থাকতে শুরু করেছিলেন নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও তার স্বামী রোশন সিং। এরপর সংসার টিকিয়ে রাখতে এবছর জুন মাসে শিয়ালদহ ফাস্ট ট্র্যাক কোর্টে মামলা করেছিলেন রোশন। তিনি শ্রাবন্তীর সঙ্গে আবারও সংসার করতে চেয়েছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা