মীর আফসার আলি
বিনোদন

ফের সমালোচনার মুখে মীর

বিনোদন ডেস্ক: কলকাতার মিডিয়ার প্রিয়মুখ মীরাক্কেলের সঞ্চালক-অভিনেতা মীর আফসার আলি। নিজে হাসতে, মানুষকে হাসাতে ভালোবাসেন তিনি। কলকাতার সব ধরনের উৎসবে তাকে সর্বদা দেখা যায় সরব।

ছেলেবেলায় দুর্গাপূজায় তিনি কী করতেন, কেমন ছিল তার দিনগুলো- সেসব পুরোনো অভিজ্ঞতার ঝুলি নিয়ে একটা ভিডিও বার্তা তৈরি করেছেন এবারের পূজা উপলক্ষে। তাতেই বইছে সমালোচনার ঝড়। সে কথা জানিয়ে আক্ষেপ করে ফেসবুক পোস্টে মীর লিখেছেন, ‘এত যুগ বাদেও মানুষকে বোঝানো গেল না যে, ধর্ম যার যার নিজের ব্যাপার। কিন্তু ‘উৎসব’ সবার।’

মীর বিশেষ ভাবনা থেকেই ভিডিওটি তৈরিতে করেছেন উৎসাহ নিয়ে। তার মনে হয়েছিল, তার জীবনের এই বিশেষ পর্ব সাধারণ মানুষের মন ছুঁয়ে যাবে। হয়তো তারাও ফিরে যাবেন তাদের ছেলেবেলায়। এই প্রত্যাবর্তনের সঙ্গী হবেন দর্শকের মা-বাবাও। তারাও অন্য সুখ খুঁজে পাবেন মীরের ছেলেবেলার গল্প শুনতে শুনতে।

সেই মতো ‘সঙ্গীতের মহাযুদ্ধ’ রিয়েলিটি শো-এর সঞ্চালকের বক্তব্য , ‘ছোটবেলায় নুন আনতে পান্তা ফুরনোর মতো অবস্থা ছিল। তারপরও পূজায় প্রতিবছর মা-বাবা আমায় নতুন জামা-কাপড় কিনে দিতেন। কিন্তু কোনোদিন তারা নিজেদের জন্য জামা-কাপড় কিনতেন না।’ এই বৈষম্য মীরের মনে প্রশ্ন জাগিয়েছিল, কেন প্রতিবছর তার জামা হবে? মা-বাবার হবে না?

মীরের বাবা সেদিন ছেলেকে বুঝিয়েছিলেন, মীর বড় হচ্ছে। দৈর্ঘ্যে-প্রস্থে বাড়ছে। তাই তার জন্য নতুন জামা কেনা হচ্ছে। কিন্তু মা-বাবা বড় হয়ে গেছেন। তাদের আর বাড়-বৃদ্ধি নেই। ফলে, নতুন পোশাক কেনারও দরকার নেই। পরে বড় হয়ে সঞ্চালক উপলব্ধি করেছিলেন, সেই সময় একসঙ্গে তিনজনের পোশাক কেনার সামর্থ্য ছিল না তাদের। তাই শুধু তার জামা কেনা হতো।

মীরের ছেলেবেলায় উৎসবের দিনের কথা জানতে পেরে খুশি তার অনুরাগীরা। আপত্তি শুধু কিছু মানুষের। তাই মীরের অকপট স্বীকারোক্তি, ‘আমি খোলাখুলিভাবে স্বীকার করি, আমি ভুল করেছি... তাও আবার।’

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

ভালোবাসার দামে নিজের শান্তি খোয়ানো ঠিক নয়: প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের অনুভূতি ও জী...

নারায়ণগঞ্জে মাদক কারবারি-পুলিশের গোলাগুলি, আহত ৪

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘট...

কুয়েতে বাসের চাপায় বাংলাদেশি চালক নিহত

কুয়েতের জিলিব আল শুয়ুখ এলাকায় দুই বাসের মধ্যে চাপা পড়ে এক বাংলাদেশি বাসচালক ন...

রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৯

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

ছুটির দিনেও গ্যাসের হাহাকার

ছুটির দিনেও কাটেনি রাজধানীর গ্যাস সংকট। বরং সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ভোগান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা