বিনোদন

জুটি বাঁধছেন জায়েদ-শ্রাবন্তী

বিনোদন ডেস্ক: শাপলা মিডিয়া ইন্টারন্যাশনানের ‘জখম’ নামের একটি সিনেমায় জুটি বাঁধছেন ঢাকাই সিনেমার নায়ক ও চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান ও কলকাতার নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জি।

বিষয়টি সংবাদমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন শাপলা মিডিয়ার মালিক সেলিম খান। তিনি বলেন, ‘শ্রাবন্তী খুবই ভালো ও জনপ্রিয় অভিনেত্রী। এ দেশের সিনেমায় কাজের অভিজ্ঞতা আছে। সেজন্যই তাকে চূড়ান্ত করেছি।’

জানা গেছে, ‘জখম’ সিনেমাটি পরিচালনা করবেন অপূর্ব রানা। এতে জায়েদের বিপরীতে অভিনয়ের জন্য আগে চুক্তিবদ্ধ হয়েছিলেন অপু বিশ্বাস। তবে তিনি ব্যক্তিগত কারণে সরে দাঁড়িয়েছেন বলে জানা গেছে। এ কারণে নতুন নায়িকা বেছে নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান।

তবে শ্রাবন্তীর নায়িকা হওয়ার বিষয়টি এখনো জানেন না নায়ক জায়েদ খান। তিনি বলেন, ‘অপু বিশ্বাস সরে গেছেন, কিংবা নতুন করে শ্রাবন্তীকে নেওয়া হয়েছে, এগুলোর কিছুই আমি জানি না। এসব প্রযোজকের সিদ্ধান্ত।’

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

রপ্তানিতে সুখবর, ৪৩ খাতে নগদ প্রণোদনা অব্যাহত

দেশের রফতানি খাতকে আরও গতিশীল রাখতে ৪৩টি পণ্য ও সেবা খাতে নগদ প্রণোদনা অব্যাহ...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

নিরপেক্ষ নির্বাচনে এসেছে সরকার, তাই দায়বদ্ধতা আছে: রিজভী

বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসে নাই, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: মামলা, গ্রেপ্তার ২

সাভারে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) পদযাত্রা কর্মসূচি শেষে সমাবেশ চলাকালে বিস...

দুর্দান্ত প্রত্যাবর্তনে কোয়ার্টারে আর্জেন্টিনা

বিশ্বকাপের শেষ ষোলোতে এক রোমাঞ্চকর লড়াইয়ে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফা...

মোংলায় বৈরী আবহাওয়া, দুর্ভোগে উপকূলের খেটে খাওয়া মানুষ 

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মোংলা সমুদ্র বন্...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা