বিনোদন

শাকিরার ব্যাগ ছিনিয়ে নিলো শূকর

ক্রীড়া ডেস্ক: বুনো শূকরের হামলার শিকার হয়েছেন ওয়াকা ওয়াকা খ্যাত কলম্বিয়ান গায়িকা শাকিরা। এক জোড়া বন্য শুকর ছিনিয়ে নিয়েছেন এই বিশ্বখ্যাত গায়িকার ব্যাগ। তাতে মোবাইলসহ অন্যান্য মূল্যবান জিনিসপত্রও ছিলো।

বুধবার (২৯ সেপ্টেম্বর) ইন্সটাগ্রাম স্টোরিতে তার ওপর হওয়া আক্রমনের কথা জানান শাকিরা।

শাকিরার স্টোরি সূত্রে জানা যায়, ছেলে মিলানসহ বার্সেলোনার একটি পার্কে বেড়াতে গিয়েছিলেন শাকিরা। এ সময় বন্য শূকর দুটি শাকিরা ও তার ছেলের ওপর আক্রমন করে বসে। সেখান থেকে তার হাত ব্যাগটি মুখে করে নিয়ে গেছে ওই আক্রমনকারী শুকরগুলো। ব্যাগের মধ্যে মোবাইল ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র ছিলো।

উল্লেখ্য, স্পেনে গত কয়েক বছর ধরে বন্য শূকরের হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে কাতালোনিয়ায় শুকরের আক্রমণ বেড়েই চলেছে। ২০১৬ সালে স্প্যানিশ পুলিশ শুকরের আক্রমণের প্রায় ১২শ অভিযোগ পেয়েছে। শহুরে এলাকায় বন্য প্রাণীর বিচরণ রুখতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে দেশটি।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা