বিনোদন

শাবনূরের ইউটিউব-ইনস্টাগ্রাম হ্যাক

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শাবনূরের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে। কেবল ফেসবুক অ্যাকাউন্টটি শাবনূরের নিয়ন্ত্রণে রয়েছে। সেখানেই তিনি এক স্ট্যাটাসে খবরটি নিশ্চিত করেছেন।

বলেছেন, ‘আমার যে মেইল থেকে ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেল কন্ট্রোল করা হতো তা হ্যাকড হয়েছে। আপাতত ফেসবুক ও ইনস্টাগ্রামে ঢুকতে পারলেও ইউটিউব চ্যানেলটিতে একদমই পারছি না। আমি জানি না, তারা ফেসবুক ও ইনস্টাগ্রামটি দখল নিয়েছে কিনা। তাই আজকের পর থেকে ঘোষণা না দেওয়া পর্যন্ত আমার পেজ, প্রোফাইল ও ইউটিউব চ্যানেলের কোনও পোস্ট দেখে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করা হলো।’

জানা গেছে, শাবনূর কিছু দিন আগেই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হয়েছেন। নিজের ফেসবুক পেজ, অ্যাকাউন্ট, ইউটিউব চ্যানেল ইত্যাদি চালু করেছেন। ভক্তরাও খবরটি জানতে পেরে উচ্ছ্বসিত হয়। কিন্তু সেই খুশি বেশি দিন টিকল না। এরই মধ্যে বিপাকে পড়লেন শাবনূর।

প্রসঙ্গত, শাবনূর বর্তমানে অস্ট্রেলিয়ায় বসবাস করেন। কিছু দিন আগে তিনি প্রথমবারের মতো ফেসবুক লাইভে আসেন। সে সময় তিনি জানান, পুনরায় সিনেমায় ফিরতে চান। ভালো গল্প ও আয়োজনের সিনেমার প্রস্তাব পেলে তিনি আবারও কাজ করবেন। তাকে সর্বশেষ দেখা গেছে ২০১৫ সালের ‘পাগল মানুষ’ সিনেমায়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা