ছবি: সংগৃহীত
বিনোদন

নাগা-সামান্থার বিচ্ছেদে আমিরকে দায়ী

বিনোদন ডেস্ক: দক্ষিণী তারকা দম্পত্তি নাগা-সামান্থার সংসারে বিচ্ছেদ কেন হলো তা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। এসব আলোচনার মধ্যেই তাদের সদ্য বিচ্ছেদ নিয়ে মুখ খুলেছেন বলিউডের অভিনেত্রী কঙ্গনা রানাউত।

ভারতের জনপ্রিয় দক্ষিণী তারকা দম্পতি সামান্থা আক্কিনেনি এবং নাগা চৈতন্যের বিবাহ বিচ্ছেদ নিয়ে সরগরম সামাজিক এখন যোগাযোগ মাধ্যমসহ ভারতীয় গণমাধ্যমগুলো।

তাদের বিচ্ছেদ নিয়ে নিজের ইন্সটাগ্রামে কঙ্গনা লেখেন, 'সম্পর্কের বিচ্ছেদ ঘটলে বেশির ভাগ সময় এর জন্য পুরুষকে দোষ দেওয়া হয়। যদিও বাস্তবে এটাই সত্যি। কেন না অনেক পুরুষই নারীদের বদলানোর চেষ্টা করেন। এ সব পুরুষদের শক্ত হাতে আটকানো উচিত। সাধারণত একশোর মধ্যে একটি ডিভোর্সের ক্ষেত্রে মেয়েদের দোষ থাকে বলে আমি এটাই বিশ্বাস করি।'

সামান্থা ও নাগা চৈতন্যের ডিভোর্সের জন্য কঙ্গনা দায়ী করেন বলিউডের এক সুপারস্টারকে। যার সঙ্গে সম্প্রতি দেখা করেছেন নাগা চৈতন্য। শুধু তাই নয়, তাকে 'ডিভোর্স এক্সপার্ট' বলেও কটাক্ষ করেন এই অভিনেত্রী। যদিও তিনি কারো নাম উল্লেখ করেননি। তবে বুঝতে আর কারও বাকি নেই যেই যে, কঙ্গনা আমির খানকে উদ্দেশ্য করেই এই কথা বলেছেন। এমনটাই মনে করছেন বলিউড সিনেমা প্রেমীরা।

গত জুলাই মাসেই কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের কথা ঘোষণা করেন বলিউড সুপারস্টার আমির খান। তারপর থেকেই বিতর্কের মুখে পড়েন তিনি। সে সময়ও তাদের বিচ্ছেদে প্রসঙ্গে আমিরকে কেন্দ্র করে একাধিক প্রশ্ন তুলেছিলেন কঙ্গনা। এবার সামান্থা-নাগার বিচ্ছেদ নিয়েও তার বিরুদ্ধে অভিযোগ তুললেন তিনি।

শনিবার নিজেদের সোশ্যাল মাধ্যম থেকে এক যৌথ বিবৃতির মাধ্যমে বিচ্ছেদের ঘোষণা দেন সামান্থা-নাগা দম্পতি। এর পরেই বিষয়টি নিয়ে সরব হন কঙ্গনা।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

বাংলাদেশের সংবিধানে সংস্কারে রাজনৈতিক ঐকমত্য প্রয়োজন: ইইউ রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্র...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা