বিনোদন

বিপাশার ২০ বছর পুষে রাখা কষ্ট 

বিনোদন ডেস্ক: বলিউডে ‘আজনবি’ ছবি দিয়ে অভিষেক ঘটে বাঙালি অভিনেত্রী বিপাশা বসুর। ২০০১ সালের ২১ সেপ্টেম্বর শুরু ধরলে ২০ বছর পূর্ণ হলো। এ উপলক্ষে বিপাশা বসুর সাক্ষাৎকার নিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

সাক্ষাৎকারে তিনি প্রকাশ করেছেন, ২০ বছর ধরে হৃদয়ে পুষে রাখা চাপা কষ্ট। তিনি জানান, গায়ের রং আর সব নায়িকার মতো ফর্সা না হওয়ায় অনেক কথাই শুনতে হয়েছে তাকে। একটা সময় ছিল যখন তাকে সন্ধ্যার পর ঘরের বাইরেও যেতে দেওয়া হতো না। এতে নাকি তিনি আরও কালো হয়ে যাবেন!

বলিউডে অভিষেকের পর গায়ের রঙ নিয়ে লোকজনের অহেতুক পরামর্শ শুনেছেন, নানাভাবেই হেনস্তার শিকার হয়েছেন বলেও জানান বিপাশা।

বিপাশা আরও বলেন, এটা তখনকার কথা, যখন আমি আমার প্রথম হেয়ার-স্টাইলিস্ট কৌশলের সঙ্গে দেখা করি। সেও আমাকে নায়িকা হওয়ার ‘নিয়ম’ শিখিয়েছিল। সে বলল, জনসম্মুখে না গিয়ে আমি যেন আড়ালে থাকি।’

সুইজারল্যান্ডে ‘আজনবি’র শুটিংয়ের এক ঘটনা রোমন্থন করে বিপাশা বলেন, আমি আইস টি খাচ্ছিলাম। এ সময় আমার হেয়ারস্টাইলিস্ট এসে বলে, ‘সবাই ভাবছেন যে আপনি হুইস্কি পান করছেন।’ তারপর সে আমাকে পরামর্শ দেয়, আমি যেন চা বা জুস কাপে নিয়ে খাই। আরেক দিন একটা ব্যাকলেস ব্লাউজ পরে থাকায় আমাকে বলা হয়, ‘অভিনেত্রীরা কেবল পর্দায় এমন পোশাক পরেন, বাস্তবে না।’

বিপাশা আরও জানান, শুরুর দিকে এসব পরামর্শ চুপচাপ মেনে নিলেও পরে এসব স্রেফ ভণ্ডামি মনে হয় তার কাছে। তিনি যা নন বা করছেন না তা কেন দেখাতে হবে!

পাল্টা প্রশ্ন ছুঁড়েতন বিপাশা - , ‘আপনি স্বাভাবিক জীবনে যা পরতে পারেন না, সেটা কীভাবে পর্দায় পরছেন?’

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা