সামান্থা-চৈতন্য
বিনোদন

বিচ্ছেদের পথে হাঁটছেন সামান্থা-চৈতন্য

বিনোদন ডেস্ক: দক্ষিণ ভারতীয় তারকা অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদ হতে যাচ্ছে আরেক জনপ্রিয় অভিনেত্রী সামান্থা আক্কিনেনির। গত কয়েক দিন ধরে এমন গুঞ্জন বাতাসে ভাসছিল।

গত আগস্টে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে স্বামীর পদবি মুছে ফেলেন সামান্থা। এর পর থেকে এই দম্পতির বিচ্ছেদের গুঞ্জন আরও দৃঢ় হয়।

গুঞ্জন যেন সত্যিতে রূপ না নেয়, সেটিই প্রার্থনা ছিল এ দুই তারকার ভক্ত-অনুরাগীদের। কারণ সাত বছর চুটিয়ে প্রেমের পরিণতি যে বিয়ে, তার বিচ্ছেদ মানতে নারাজ অনেকেই। কিউট কাপল হিসেবে দক্ষিণ ভারতে তাদের পরিচিতি রয়েছে।

এ নিয়ে সামান্থা ও চৈতন্য দুজনের কেউ সরাসরি কিছু না বললেও ভারতীয় বিভিন্ন মিডিয়ার খবর— বিচ্ছেদের পথেই হাঁটছেন এ দুই দক্ষিণী সুপারস্টার।

তাই প্রশ্ন উঠেছে—কেন ভাঙছে সামান্থা ও চৈতন্যের সংসার?

জানা গেছে, রুপালি পর্দায় সামান্থা যেভাবে হাজির হন তা মোটেও পছন্দ করছিলেন না স্বামী নাগা চৈতন্য ও তার বাবা নাগার্জুনা আক্কিনেনি। বেশ কিছু স্ক্রিনে সামান্থা খোলামেলা রূপে হাজির হয়েছেন বলে অভিযোগ চেতন্য পরিবারের। ‘ফ্যামেলিম্যান-টু’ ওয়েব সিরিজে খোলামেলা ও সাহসী চরিত্রে অভিনয় করেছেন সামান্থা, যা আক্কিনেনি পরিবার একেবারেই ভালোভাবে নেয়নি।

তবে বিষয়টি মানতে নারাজ সামান্থা। এ নিয়ে বেশ কয়েকবার বাকবিতণ্ডা হয়েছে স্বামী চৈতন্যের সঙ্গে। অবধারিতভাবেই দুজনের সম্পর্কে বড় রকমের ফাটল ধরেছে।

টাইমস অব ইন্ডিয়াকে এ দুই তারকার একটি ঘনিষ্ঠ সূত্র এমনটিই জানিয়েছেন।

সেই সূত্রটি বলছে, বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন সামান্থা ও চৈতন্য। বিচ্ছেদের সিদ্ধান্ত পরিবর্তন করে ফের এক হতে তাদের একাধিকবার তলব করেছেন আদালত। কিন্তু সিদ্ধান্তে অনঢ় তারা দুজনেই। আগামী দুই থেকে তিন মাসের মধ্যেই তাদের বিচ্ছেদের প্রক্রিয়াটি চূড়ান্ত হবে।

তবে বিয়েবিচ্ছেদের গুঞ্জনের খবরের বিষয়ে এর আগে সামান্থা বলেছিলেন, ‘আমি গসিপ ও গুজবে তখনই সাড়া দেব, যখন আমার মনে হবে এটি দরকার। অন্য সবার মতো আমিও আমার মতামতের অধিকারী। বিতর্ক, গুজব চলবেই, আমি বিতর্কের মুখে মন হারিয়ে ফেলার মতো নারী নই। সোশ্যাল মিডিয়া ট্রল ও বিতর্ক আমাকে প্রভাবিত করে না।

ভারতীয় গণমাধ্যমগুলোর খবর— দুটি তামিল সিনেমায় চুক্তিবদ্ধ সামান্থা। একটি বিজয় সেতুপতির সঙ্গে ‘কথু ভাকুলা রেন্দু কাধাল’, অপরটি ‘শকুন্তলম’, যেখানে পৌরাণিক চরিত্র শকুন্তলার ভূমিকায় দেখা যাবে সামান্থাকে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

বিকেল ৩টায় শুরু সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে পরিচিত, আজ...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

পদ্মা সেতুর রেলপথে নিরাপত্তা সংকট, বাড়ছে উদ্বেগ

পদ্মা সেতুর মাধ্যমে দক্ষিণাঞ্চলের মানুষের বহু বছরের স্বপ্ন পূরণ হয়েছিল। সড়ক...

যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম

বিতর্কের আবহ নিয়েই মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্র, তবে মাঠের খেলায় পুরোপুরি ব্যর্থ...

নিরপেক্ষ নির্বাচনে এসেছে সরকার, তাই দায়বদ্ধতা আছে: রিজভী

বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসে নাই, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: মামলা, গ্রেপ্তার ২

সাভারে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) পদযাত্রা কর্মসূচি শেষে সমাবেশ চলাকালে বিস...

দুর্দান্ত প্রত্যাবর্তনে কোয়ার্টারে আর্জেন্টিনা

বিশ্বকাপের শেষ ষোলোতে এক রোমাঞ্চকর লড়াইয়ে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফা...

মোংলায় বৈরী আবহাওয়া, দুর্ভোগে উপকূলের খেটে খাওয়া মানুষ 

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মোংলা সমুদ্র বন্...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা