বিনোদন

ফের পপিকে নিয়ে গুঞ্জন

বিনোদন ডেস্ক: দেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভিন পপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে ছবি পাড়ায় গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এমনকি বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি সাড়া দিচ্ছেন না।

এর মধ্যে ফেসবুক অ্যাকাউন্টটি অ্যাকটিভ থাকলেও সেখানে কোনো আপডেট নেই। তার আগের মোবাইল নম্বর, হোয়াটসঅ্যাপ কোনোকিছুই আর অ্যাকটিভ নেই। কিন্তু পপি না থাকার কারণে আটকে আছে কয়েকটি সিনেমা।

জানা গেছে, পপিকে নিয়ে রাজু আলীম শুরু করেছিলেন ‘প্রজাপতি’ নামের একটি সিনেমা। আমিরুল ইসলাম শোভা শুরু করেছিলেন ‘সেভ দ্য লাইফ’ এবং আরিফ শুরু করেছিলেন ‘শরৎচন্দ্র কাঠগড়ায়’। তবে সাদেক সিদ্দিকীর পরিচালনায় পপি সর্বশেষ যে সিনেমা পূর্ণাঙ্গভাবে শেষ করেছিলেন সেটি হলো ‘সাহসী যোদ্ধা’। পরে তার নাম পরিবর্তন করে রাখা হয় ‘ডাইরেক্ট অ্যাটাক’।

পরিচালক সাদেক সিদ্দিকী বলেন, এই সিনেমায় পপিকে নিয়ে কাজ করাই ছিলো আমার চ্যালেঞ্জ। অনেক কষ্টে সিনেমাটি শেষ করেছি। পপি ডাবিংও করেছে। আশা করছি আগামী নভেম্বরে সিনেমাটি মুক্তি দেবো। মুক্তির সময়টাতে পপি থাকলে খুবই ভালো হতো। কারণ, একটি সিনেমার প্রচারণার ক্ষেত্রে নায়িকার বিরাট ভূমিকা রয়েছে বলে আমি মনেকরি। তবে দোয়া করি পপি যেখানেই থাকুক যেভাবেই থাকুক ভালো থাকুক।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা