বিনোদন

মসজিদ-মন্দির-গির্জা-গুরুদ্বারেও গেলেন সারা

বিনোদন ডেস্ক: গণেশপূজা করে কট্টর হিন্দুত্ববাদীদের আক্রমণের মুখে পড়েছিলেন সারা আলী খান। নবাব পরিবারের মেয়ে কীভাবে পূজা করতে পারেন? এমন প্রশ্ন তুলে ভ্রু কুঁচকেছিলেন ধর্মীয় ধ্বজাধারীরা। তবে সেসব ট্রোলিং নিয়ে মাথা ঘামাতে নারাজ সারা। মা অমৃতার সঙ্গে মিলে গণপতি বাপ্পার আরতি করেছেন তিনি।

ভ্রমণ পিপাসু সারা সম্প্রতি কাশ্মীরে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকেই কিছু ছবি পোস্ট করে সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিলেন সাইফ-অমৃতা কন্যা। যেখানে মসজিদ, মন্দির, গীর্জা এমনকি গুরুদ্বারে গিয়েও প্রার্থনা করতে দেখা গেল সারাকে। কাশ্মীরের মসজিদে গিয়ে নমাজ পড়ার ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, আগর ফেরদৌস বার রূ-ই জমিন আস্ত, হামিন আস্ত-ও-হামিন আস্ত-ও হামিন আস্ত।

এরপর এক গুরুদ্বারে (শিখদের সমাবেশ ও উপাসনার স্থান) মাথায় কাপড় ঢাকা দিয়ে শ্রদ্ধার সঙ্গে প্রার্থনা করতে দেখা গেল অভিনেত্রীকে। মসজিদ, গুরুদ্বারে শুধু নয় এক মন্দিরে হাঁটু গেড়ে বসেও দেখা গেছে সারাকে। তিনি লিখেছেন, যদি পৃথিবীতে কোন স্বর্গ থাকে, তাহলে সেটা হলো এটা। সর্বধর্ম সম্ভবা।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা