বিনোদন

সারা আলী'র নাক কাটা

বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী সারা আলী খানের নাক কেটে গেছে। তাই ব্যান্ডেজ করাতে হয়েছে নাকে। ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করে সারা নিজেই জানিয়েছেন বিষয়টি।

ভিডিওতে দেখা যায়, নাকের মধ্যে ব্যান্ডেজ লাগিয়ে রেখেছেন সারা। ব্যান্ডেজ ওঠাতেই দেখা গেল, নাকে রক্ত লেগে আছে। ভিডিওর ক্যাপশনে অভিনেত্রী ক্ষমা চেয়েছেন তার বাবা-মায়ের কাছে। লিখেছেন, ‘সরি মা-বাবা, আমি নাক কেটে ফেলেছি।’

অবশ্য কীভাবে নাকের এই অবস্থা হলো, তা জানাননি সারা। কারো কারো ধারণা, হয়তো শুটিং করতে গিয়ে এমনটা হয়েছে। আবার কেউ ভাবছেন, হয়তো স্রেফ মজার ছলেই এমন সাজ নিয়েছেন সারা।

যদিও ভক্তরা বিষয়টাকে সিরিয়াসভাবেই নিয়েছেন এবং প্রিয় তারকার দ্রুত সুস্থতা কামনা করছেন।

বলিউড তারকা সাইফ আলি খান ও অভিনেত্রী অমৃতা সিংয়ের কন্যা সারা আলী খান। ২০১৮ সালে ‘কেদারনাথ’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন এ সুদর্শনা তরুণী।


সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা