বিনোদন

‘মুজিব আমার পিতা’ মুক্তি পাচ্ছে ১ অক্টোবর

বিনোদন ডেস্ক: দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেশন চলচ্চিত্র ‘মুজিব আমার পিতা’ চলচ্চিত্রটি ১ অক্টোবর সারাদেশে মুক্তি পাবে। এর আগে ২৮ সেপ্টেম্বর ঢাকার বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে ছবিটির প্রিমিয়ার হবে।

চলচ্চিত্রটির নির্মাতা প্রতিষ্ঠান প্রোলেন্সার স্টুডিওর পক্ষ থেকে বলা হয়েছে, ১৬ সেপ্টেম্বর চলচ্চিত্রটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। ঢাকাসহ সারাদেশের বিভিন্ন সিনেপ্লেক্সে ও সিনেমা হলে চলচ্চিত্রটি মুক্তি পাবে। কয়টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে, কয়েক দিনের মধ্যে তা জানানো হবে।

চলচ্চিত্রটি পরিচালক সোহেল মোহাম্মদ রানা বলেছেন, আমরা যখন কাজ শুরু করেছিলাম, অনেকে বিশ্বাসই করতে পারেননি, বাংলাদেশে বসে ফিচার-লেংথ অ্যানিমেশন চলচ্চিত্র নির্মাণ করা সম্ভব। আমরা বিশ্বাস হারাইনি। এই সিনেমাটি নির্মাণ করতে গিয়ে আমাদের অভিজ্ঞতা হলো, এখনই হয়তো বিশ্বমানের অ্যানিমেশন বানানো সম্ভব নয়। তবে যাত্রাটা আমরা শুরু করেছি।

প্রোলেন্সার স্টুডিওর পক্ষ থেকে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা বই ‘শেখ মুজিব আমার পিতা’ অবলম্বনে তৈরি করা হয়েছে পূর্ণদৈর্ঘ্য দ্বিমাত্রিক (টু-ডি) অ্যানিমেশন চলচ্চিত্রটি। মূলত প্রধানমন্ত্রীর জন্মদিনে হবে এর প্রিমিয়ার। এতে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ, চলচ্চিত্রটির পৃষ্ঠপোষক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটির সদস্যসচিব কামাল আবদুল নাসের চৌধুরী প্রমুখ।

অ্যানিমেশন চলচ্চিত্রটি নির্মাণে প্রায় দুই বছর সময় লেগেছে। গবেষণা ও চিত্রনাট্য প্রস্তুতের পর প্রোডাকশনের কাজ শুরু হয় গত বছরের জানুয়ারিতে। একশর বেশি কলাকুশলীর শ্রমে নির্মিত হয়েছে ‘মুজিব আমার পিতা’। এ প্রসঙ্গে প্রোলেন্সার স্টুডিওর ব্যবস্থাপনা পরিচালক ইব্রাহিম খলিল বলেন, চলচ্চিত্রটি নির্মাণের লক্ষ্যে তরুণদের নিয়ে বিশাল একটা দল গঠন করি। তাদের জন্য কর্মশালার আয়োজন করি।

অ্যানিমেশনের সব পর্যায়ের কাজ আমরা স্টুডিওর কর্মীরা নিজেরাই করেছি। উপযুক্ত পরিবেশ ও সহায়তা পেলে বাংলাদেশে বসেই যে দারুণ অ্যানিমেশন করা যেতে পারে, তার উদাহরণ হতে পারে “মুজিব আমার পিতা”।

চলচ্চিত্রটিতে কাজ করার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে অ্যানিমেশন কো-অর্ডিনেটর ও ক্যারেক্টর ডিজাইনার রাফিউজ্জামান রিদম বলেন, চলচ্চিত্রটির জন্য আমাদের প্রায় ৩০ হাজার ফ্রেম আঁকতে হয়েছে। প্রত্যাশামাফিক না হওয়ায় অনেক দৃশ্য দু-তিনবার করেও আঁকতে হয়েছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দেশে গড়ে প্রতিদিন ১০ খুন, বাড়ছে ছিনতাই-ডাকাতি

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে অপরাধ পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সং...

সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর ২৭ সদস্যের আত্মসমর্পণ  

অস্ত্র ও গুলি জমা দিয়ে কোস্টগার্ডের কাছে আত্নসমর্পণ করেছে সুন্দরবনের বনদস্যু...

ধরা পড়ে মাদক বহনকারীরা, সংসদে যায় কারবারিরা

মাদক মামলায় বারবার কেবল বাহক বা বহনকারীরা গ্রেপ্তার হলেও মূল কারবারিরা বিচারে...

মেধাবী উদ্যোক্তারা পাবেন ৫ কোটি টাকা: প্রধানমন্ত্রী

দেশের সম্ভাবনাময় স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য বড় ধরনের আর্থিক সহায়তার ঘোষণা দি...

জুনে সড়কে ঝরল ৪৬৩ প্রাণ, শীর্ষে চট্টগ্রাম

দেশে সড়ক দুর্ঘটনা উদ্বেগজনক হারে অব্যাহত রয়েছে। গত জুন মাসে দেশের বিভিন্ন স্থ...

আজ প্রাকৃতিকভাবে কিবলা নির্ণয়ের বিরল সুযোগ

বছরে মাত্র দুবার ঘটে এমন এক বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনার সাক্ষী হচ্ছে পবিত্র...

রামপালে ৮০ জন প্রতিবেশীর ৮০ দুঃস্থকে সহায়তা  

রামপালে 'জয় অব গিভিং' এই প্রতিপাদ্যে ৮০ জন প্রতিবেশী ৮০ জন দুঃস্থ প্র...

কাশি কমাতে লবঙ্গ ব্যবহার করতে চান? জানুন ব্যবহার পদ্ধতি

সর্দি, অ্যালার্জি কিংবা শ্বাসতন্ত্রের সংক্রমণের কারণে হওয়া কাশি অনেক সময় দৈনন...

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সুখবর 

প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে চলমান এইচএসসি ও সমমান পরীক্ষার কোনো বিষয়ে...

বাংলাদেশের সমর্থকদের আনন্দ দিতে চাই: আর্জেন্টিনা কোচ

বাংলাদেশের আর্জেন্টিনা-সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আর্জেন্টিনা জাত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা