প্রার্থনা ফারদিন দীঘি ও বনি সেনগুপ্ত। ছবি: সংগৃহীত
বিনোদন

জেলেপাড়ার গল্প বলবেন দীঘি ও বনি

বিনোদন প্রতিবেদক: জেলেপাড়ার গল্প নিয়ে 'মানব দানব' শিরোনামের একটি সিনেমায় কাজ করছেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। সিনেমাটিতে তার নায়ক হতে যাচ্ছেন কলকাতার চিত্রনায়ক বনি সেনগুপ্ত। শাপলা মিডিয়ার প্রযোজনায় সিনেমাটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন বজলুর রাশেদ চৌধুরী।

বাবা-মায়ের পথ ধরে দীঘি নাম লেখালেন চলচ্চিত্রে। দর্শক জয় করলেন 'চাচ্চু', 'দাদী মা', 'পাঁচ টাকার প্রেম'সহ একের পর এক হিট ছবিতে। নায়ক রাজ্জাকের সঙ্গে জুটি বেঁধে ছোট্ট শিশুর রোমান্টিক গান কিংবা ডেঞ্জারম্যান ডিপজলের সঙ্গে দুষ্টু মিষ্টি দীঘি রাতারাতি তারকা বনে গেলেন। তার নাম পৌঁছে গেল সারা দেশে।

প্রার্থনা ফারদিন দীঘি বলেন, 'অক্টোবর মাস থেকে বাংলাদেশে সিনেমাটির শুটিং শুরু হবে বলে আমি জেনেছি। বাকী শুটিং কোথায় হবে সেটা আমি এখনও জানি না।' সিনেমাটি প্রসঙ্গে পরিচালক বজলুর রাশেদ চৌধুরীর ভাষ্য, জেলেপাড়ার গল্পে সিনেমা এখানে গ্ল্যামারের চেয়ে অভিনয়টা বেশি দরকার। বনি ও দীঘি ভালো অভিনয় করেন, তারা চরিত্রের গভীরতা বুঝে নিজেদের সেরাটা উপহার দেবেন বলে মনে করি।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা