বিনোদন

সানির আইটেম গান বাদ

সান নিউজ ডেস্ক: বলিউডের আলোচিত ও আইটেম গানের প্রিয় মুখ অভিনেত্রী সানি লিওন। সীমানা পেরিয়ে ঢাকাই চলচ্চিত্রের একটি আইটেম গানে কোমর দোলিয়েছেন তিনি। বিষয়টি নিয়ে আলোচনাও কম হয়নি। বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে গত সপ্তাহে ছাড়পত্র পেয়েছে ‘বিক্ষোভ’। এ ছবিরই একটি গানে অংশ নিয়েছিলেন বলিউড অভিনেত্রী সানি লিওন। তবে সেন্সর বোর্ডে সানির সেই আইটেম গান জমা দেওয়া হয়নি।

এ তথ্য জানিয়েছেন সিনেমাটির পরিচালক শামীম আহমেদ রনি।

শামীম আহমেদ রনি জানান, বাংলাদেশে বিদেশি অভিনেতাদের অভিনয়ের ক্ষেত্রে কিছু নিয়মকানুন মানতে হয়। বিদেশের অভিনেতাদের বাংলাদেশের সিনেমায় নিতে গেলে আগে থেকে সেদেশের সরকারের অনুমতি নিতে হয়। কিন্তু সানির ক্ষেত্রে তা নেওয়া হয়নি। সেই কারণেই বলিউড তারকার আইটেম গানের দৃশ্যটি বাদ দিয়ে সেন্সর বোর্ডের ছাড়পত্রের জন্য ছবিটি পাঠানো হয়েছিল।

তিনি বলেন, ‘আচমকাই সানির শুটিংয়ের শিডিউল পাওয়া গিয়েছিল। ছবিতে রাহুল দেবও রয়েছেন এবং তার সঙ্গেও সানির ডেট ম্যাচ হয়ে গিয়েছিল। সেজন্য তড়িঘড়ি গানটি শুট করে নেওয়া হয়েছিল।’

সানি লিওনের শুট করা আইটেম গানের এখন কী হবে? এমন প্রশ্নে পরিচালক শামীম বলেন, ‘অল্পদিনের মধ্যে কলকাতার নায়ক আঙ্কুশ হাজরাকে নিয়ে একটি ছবি তৈরি করবে শাপলা প্রযোজনা সংস্থার কলকাতা শাখা। তাতে গানটি ব্যবহার করা হবে। যদিও বিক্ষোভ ছবির টিজারে এখনো সানির নাচের সামান্য দৃশ্য রয়েছে।’

এছাড়া ‘বিক্ষোভ’ সিনেমায় অভিনয় করেছেন—কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি, শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খানের পুত্র শান্ত খান প্রমুখ।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা