বিনোদন

হিন্দি গানের মডেল হলেন দীঘি

বিনোদন ডেস্ক: এবার মিউজিক ভিডিওর মডেল হলেন শিশুশিল্পী থেকে নায়িকা হওয়া আলোচিত অভিনেত্রী দীঘি। তবে কোনো বাংলা গানের নয়, তিনি মডেল হয়েছেন একটি হিন্দি গানের ভিডিওতে। গানটি ভারতের একটি বিখ্যাত প্রতিষ্ঠানের ব্যানারে বাজারে আসবে বলেও জানা গেছে।

গানটিতে কণ্ঠ দিয়েছেন ন্যানসি ও প্রেম। ‘হোটো পে নাম তেরা’ শিরোনামের গানটি লিখেছেন সুদীপ কুমার দীপ। আর মিউজিক ভিডিওটির শুটিং হয়েছে মানিকগঞ্জের ফিল্ম ভ্যালিতে। যেখানে দীঘির সঙ্গে মডেল হয়েছেন ফারহান খান রিও।

হিন্দির পাশাপাশি বাংলা ভাষায়ও গানটি মুক্তি পাবে দেশের একটি ইউটিউব চ্যানেলে।

হোটো পে নাম তেরা গানের মডেল হতে পারে গণমাধ্যমকে দীঘি বলেন, আমার জন্য এটা নতুন অভিজ্ঞতা। ন্যানসি আপা আমার প্রিয় একজন শিল্পী। তার প্রথম হিন্দি গানে মডেল হয়ে ভালো লাগছে। তা ছাড়া এত বড় প্রতিষ্ঠান থেকে গানটি প্রকাশিত হবে, এটাও আনন্দের ব্যাপার।

দিঘীর সঙ্গে কাজ করা প্রসঙ্গে ফারহান খান রিও বলেন, প্রথমবারের মতো দীঘির সঙ্গে জুটি হয়ে কাজ করলাম। মনেই হয়নি আমরা প্রথম কাজ করছি। দিঘীর আন্তরিকতায় মুগ্ধ আমি।

উল্লেখ্য, নায়িকা হিসেবে দীঘির দুটি সিনেমা মুক্তি পেয়েছে। একটি ‘তুমি আছো তুমি নেই’, অন্যটি ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’। তার অভিনীত আরেক সিনেমা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘বঙ্গবন্ধু’ নির্মাণাধীন। এতে দীঘি অভিনয় করছেন বঙ্গবন্ধুর স্ত্রী বেগম ফজিলাতুন্নেছা রেনুর চরিত্রে।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে ডাকাতদের আত্মসমর্পণ  

সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য এক জিম্মি জেলেসহ...

বিশ্ব পরিবেশ দিবসে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশের মতো মুন্সীগঞ্জেও বর্ণাঢ্য র‍্যালি ও স...

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌবাহিনী

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তিনদিন ধরে নিঁখোজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে...

বাংলাদেশ সিরিজের টি-টোয়েন্টি দলে জিম্বাবুয়ের তিন পরিবর্তন

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যে...

পিরোজপুরে নানা আয়োজনে 'বিশ্ব পরিবেশ দিবস' উদযাপন 

‘ক্লাইমেট অ্যাকশন, জলবায়ু পরিবর্তন আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা&rsqu...

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সরকারের নতুন পরিকল্পনা

দেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যাপক পরিসরে উদ্যোগ নিয়েছে সরকার। খাদ্যের গুণ...

দাপ্তরিক শৃঙ্খলা ও পরীক্ষা নিয়ে মাদরাসা শিক্ষা বোর্ডের নির্দেশনা জারি

দাপ্তরিক শৃঙ্খলা বজায় রাখা এবং চলমান আলিম পরীক্ষা-২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্নের ল...

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ সরকারের: বাণিজ্যমন্ত্রী

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে সরকার বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহ...

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ভলান্টিয়ারিজম চালুর উদ্যোগ সরকারের: প্রধানমন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ভলান্টিয়ারিজম চালুর উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা