বিনোদন

শাহরুখ খানের বডিগার্ডের বেতন ৩ কোটি টাকা

বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান, তাকে বলি পাড়ায় রোমাঞ্চ কিং নামে অভিহিত করা হয়। এ নামে ডাকার কারণটা খুবই সহজ তিনি তো জন্ম দিয়েছেন অনেক রোমাঞ্চকর সিনেমা যা দর্শকের মনে দাগ কাটে।

বলিউড এখন ‘টপ অব ইন্ডাস্ট্রি’ যার কারণে প্রতিনিয়ত আলোচনায় থাকে অভিনেত্রী- অভিনেতারা। তারা কি করছে, বা কোন তারকার দেহরক্ষী কত বেতন পান তা নিয়ে যেমন থাকে কৌতুহল তেমনি চলে জোর আলোচনাও। এবার সামনে এসেছে সুপারস্টার শাহরুখ খানের দেহরক্ষীর নাম (রবি সিং) তার বেতনের পরিমাণ শুনলে আরও বেশি চমকে যাবেন সবাই।

গণমাধ্যম সূত্র বলছে, শাহরুখ খানের নিরাপত্তা দেয়া প্রধান দেহরক্ষীর বাৎসরিক বেতন ২.৭ কোটি রুপি। মাসে যা প্রায় ২৩ লাখেরও বেশি। বাংলাদেশি মুদ্রায় বাৎসরিক ৩ কোটি টাকারও বেশি!

শাহরুখের দেহরক্ষীর নাম রবি সিং। বলিউডে যে সব তারকাদের নিরাপত্তারক্ষীরা সব থেকে বেশি বেতন পান, রবি তাদের মধ্যে অন্যতম। দীর্ঘদিন ধরে (রোমাঞ্চ কিং অব বলিউডকে) আগলে রাখছেন তিনি।

আলোচনায় না থাকার জন্য নিজেকে অনেকটা আড়ালে রাখার চেষ্টা করেন রবি। এ কারণেই তার সম্পর্কে মানুষ খুব বেশি কিছু জানে না। তবে বর্তমানে বলিউডের সবচেয়ে বড় তারকা হিসাবে গণ্য করা হয় শাহরুখকে।

তার নিরাপত্তায় যে থাকবেন, তার বেতন চমকে দেয়ার মতই হবে। কারণ দিন-রাত শাহরুখের পাশে থাকেন ঢাল হয়ে। ছুটে যান ভারত ও বিশ্বের নানা প্রান্তে। এ জন্য শাহরুখও তাকে মোটা অংকের বেতন দিয়ে থাকেন।

মোটা অংকের আয়ের জন্য তদন্তের কবলেও পড়ছেন অনেকে। ২০১৫ সালে মুম্বাই পুলিশের এক কনস্টেবলকে নিযুক্ত করা হয় অমিতাভ বচ্চনের দেহরক্ষী হিসাবে কিছুদিন আগেই বচ্চনের দেহরক্ষীর বাৎসরিক আয়ের হিসাব সামনে চলে আসে আসে। শুরু হয় বিভাগীয় তদন্ত। জিতেন্দ্র শিন্ডে নামের তার নিরাপত্তাই নিযুক্ত কর্মী বছরে ১.৫ কোটি রুপি আয় করেন। এজন্য তাকে বদলি করে অন্যত্র পাঠানো হয়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা